গেম অব থ্রোনসের অভিনেত্রী ডায়ানা রিগ আর নেই
বিনোদন

গেম অব থ্রোনসের অভিনেত্রী ডায়ানা রিগ আর নেই

বিনোদন ডেস্ক :

গেম অব থ্রোনসের তারকা অভিনেত্রী ডায়ানা রিগ ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। ডায়ানা রিগের মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছে তার পরিবার।

তিনি একমাত্র অভিনেত্রী যিনি বিখ্যাত বন্ড সিরিজে মিসেস জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন।

ব্রিটিশ গণমাধ্যম দ্য সান রিগের মেয়ে অভিনেত্রী রাচেল স্টার্লিংকে উদ্ধৃত করে জানিয়েছে, ছয় মাস ক্যানসারের সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে নিজের বাড়িতে ‘শান্তিতে’ পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি।

এই অভিনেত্রী গেম অব থ্রোনস, দ্য অ্যাভেঞ্জারস এবং জেমস বন্ড চলচ্চিত্রে অভিনয় করে সবথেকে বেশি পরিচিতি লাভ করেছিলেন। ১৯৫৭ সালে দ্য ককেসিয়ান চক সার্কেল দিয়ে রিগের পেশাদার মঞ্চ অভিনয় জীবন শুরু হয়।

তিনি ১৯৫৯ সালে রয়্যাল শেকসপিয়ার কোম্পানিতে যোগদান করেন। ১৯৭১ সালে আবেলার্ড অ্যান্ড হেলোইস মঞ্চনাটক দিয়ে তার ব্রডওয়ে মঞ্চে অভিষেক হয়। তিনি আ মিডসামার নাইটস ড্রিম (১৯৬৮) ছবিতে হেলেনা, অন হার ম্যাজেস্টিস সিক্রেট সার্ভিস (১৯৬৯) ছবিতে জেমস বন্ডের স্ত্রী কাউন্টেস টেরেসা দি ভিসেঞ্জো, দ্য গ্রেট মাপেট কেপার (১৯৮১) ছবিতে লেডি হলিডে এবং ইভল আন্ডার দ্য সান (১৯৮২) ছবিতে আর্লেনা মার্শাল চরিত্রে অভিনয় করেন।

তার অভিনীত টেলিভিশন নাটকগুলো হল ইউ, মি অ্যান্ড দ্য অ্যাপোক্যালিপ্স (২০১৫), ডিটেক্টোরিস্টস (২০১৫) ও ডক্টর হু (২০১৩)।

মেধাবী এই অভিনেত্রী ‘মাদার লাভে’ অভিনয়ের জন্য ১৯৯০ সালে বাফটা টিভি অ্যাওয়ার্ড জয় করেন। ২০০০ সালে পান বাফটা স্পেশাল অ্যাওয়ার্ড।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা