পরিবেশ

খালে মিললো হলুদ কচ্ছপ

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের সদর উপজেলার অম্বিকাপুর গ্রামের একটি খালে জাল ফেলে মাছ ধরছিলেন রিয়াদ নামের এক যুবক। হঠাৎ তার জালে হলুদ রঙের একটি কচ্ছপ ধরা পড়ে। রোববার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে কচ্ছপটি ধরা পড়ে। খবর পেয়ে কচ্ছপটিকে উদ্ধার করে ফরিদপুর জেলা সামাজিক বন বিভাগ।

ফরিদপুর বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা মো. কবির হোসেন পাটোয়ারী সংবাদমাধ্যমকে জানান, হলুদ রঙের ওই কচ্ছপটির ওজন দেড় কেজি। এটি পুরোপুরি হলুদ রঙের। প্রাণিটি হয়তো নতুন কোনো প্রজাতির।

তিনি বলেন, কচ্ছপটিতে আপাতত ফরিদপুর বন বিভাগের একটি জলাধারে রাখা হয়েছে। বিষয়টি বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল খুলনা বিভাগীয় কর্মকর্তাকে জানানো হয়েছে। তার পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এদিকে কচ্ছপটি নতুন কোনো প্রজাতির কিনা সেটি জানতে একটি গণমাধ্যমের পক্ষ থেকে প্রাণিটির ছবি পাঠানো হয় বাংলাদেশ বন বিভাগের জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ও তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলার কাছে।

তিনি জানান, প্রাণিটি দেখে অ্যালবিনো সুন্দি কাছিম বা albino Indian flapshell turtle বলেই মনে হচ্ছে। অ্যালবিনিজম হলো প্রাণীর বংশগতিজনিত পরিবর্তন/ত্রুটি যা চোখ, ত্বক বা চামড়া, কাছিম বা কচ্ছপের খোলসের স্বাভাবিক রংকে বিবর্ণ বা অন্য রঙে বদলে দেয়। অ্যালবিনিজমে আক্রান্ত প্রাণীর ক্ষেত্রে টাইরোসিন নামে একটি এনজাইমের অনুপস্থিতির কারণে ত্বকে এ ধরনের পরিবর্তন দেখা যায়।

তিনি বলেন, ২০২০ সালে ভারতের পশ্চিমবঙ্গে এ রকম হলুদ রঙের একটি কাছিম পাওয়া গিয়েছিল। যেটিকে প্রথমে নতুন প্রজাতি বলে মনে করা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, সেটি আসলে অ্যানবিনিজমে আক্রান্ত সুন্দি কাছিম। ফরিদপুরে প্রাপ্ত কাছিমটিকেও অ্যালবিনিজমে আক্রান্ত সুন্দি কাছিম বলে মনে হচ্ছে। তবে এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য করার আগে প্রাণীটির আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।

জোহরা মিলা বলেন, তবে একটি বিষয় বলা প্রয়োজন যে, অ্যানবিনিজমে আক্রান্ত প্রাণীর দেখা পাওয়া খুব একটা সহজ নয়। কেননা অনেক ক্ষেত্রেই এই ধরনের প্রাণীরা প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মারা পড়ে। মূলত ভিন্ন রঙের হওয়ার কারণে অ্যানবিনিজমে আক্রান্ত প্রাণীরা শিকারি বা বন্যপ্রাণী পাচারকারীদের কাছে বেশি আকর্ষণীয় হয়ে থাকে। তাই স্বাভাবিক রঙের প্রাণীদের চেয়ে অ্যানবিনিজমে আক্রান্ত প্রাণীদের জীবনের ঝুঁকিও বেশি।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) রেড লিস্ট গ্রন্থে সুন্দি কাছিমকে কম উদ্বেগের (least concern) তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রাণীটি বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর তফসিল-২ অনুযায়ী সংরক্ষিত।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা