পরিবেশ

কপ সম্মেলনের নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: শান্তি আর নিরাপত্তা নিয়ে বাস করতে চায় প্রতিটি প্রাণিই। তবে মানুষের কারসাজিতে তা হচ্ছে বিনষ্ট। পরিবেশ-প্রতিবেশকে ধ্বংস করে নিজেদেরও হুমকির মুখে ফেলে দিচ্ছে বিশ্ববাসী।

ছয় ঋতুর বাংলাদেশ অনেকটা দুই ঋতুতে পরিণত হচ্ছে। এখন কার্তিক মাস। কার্তিক আর অগ্রাহায়ণ মিলে হেমন্তকাল। কোথায় সেই শিশির ঝরা সকাল তা হয়তো ভুলেই গিয়েছি আমরা। আর বৈশ্বয়িক তাপমাত্রা বৃদ্ধির ফলে গলছে উত্তর মেরুর বরফ। পৃথিবীর ফুঁসফুসখ্যাত আমাজন বন হচ্ছে বিনাশ। জীব-বৈচিত্র যাচ্ছে হারিয়ে।

পৃথিবীর এই ক্লান্তিকাল গোচাতে স্কটল্যান্ডের গ্লাসগোতে আজ (৩১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২৬)। চলবে ১২ নভেম্বর পর্যন্ত।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এই সম্মেলনকে গুরুত্ব দিয়ে জমা হচ্ছেন বিশ্বনেতৃবৃন্দ ও পরিবেশবিদরা।

কপ-২৬ কী: মনুষ্য কারণে জীবাশ্ম জ্বালানির নির্গমন বৃদ্ধির ফলে পৃথিবী দিন দিন উষ্ণ হচ্ছে। দাবদাহ, দাবানল ও বন্যার মতো জলবায়ু পরিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট চরমভাবাপন্ন আবহাওয়া তীব্রতর হচ্ছে। গত দশক ছিলো রেকর্ড উষ্ণ। বিশ্বের সরকারগুলো একমত যে এ বিষয়ে জরুরি ভিত্তিতে যৌথ পদক্ষেপ নেয়া দরকার।

কপ-২৬ সম্মেলনে বিশ্বের ২০০ দেশের কাছে ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে জানতে চাওয়া হবে পরিকল্পনা।

২০১৫ সালের প্যারিস চুক্তিতে বৈশ্বিক উষ্ণতা প্রাক-শিল্পায়ন যুগের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি যাতে না বাড়ে, সে ব্যাপারে সম্মত হয়েছিলো নেতারা। এটাই প্যারিস চুক্তি। চুক্তিটির মানে হলো ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ কার্যত শূন্যে নামিয়ে আনতে দেশগুলো ব্যাপকভাবে নিঃসরণ কমাবে।

জাতিসংঘের উদ্যোগে ১৯৯৫ সালে কপের প্রথম সম্মেলন হয়। কপ-২৬: ‘কপ’ মানে ‘কনফারেন্স অব দ্য পার্টিজ’। এবারের গ্লাসগোতে হতে যাওয়া সম্মেলনটি ২৬তম। তাই একে বলা হচ্ছে ‘কপ-২৬’।

আইপিসিসি: ‘আইপিসিসি’ হলো জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তদেশীয় প্যানেল। এই প্যানেল জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সবশেষ গবেষণা যাচাই করে।

১.৫ ডিগ্রি সেলসিয়াস: প্রাক-শিল্পায়ন যুগের তুলনায় তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা গেলে জলবায়ু পরিবর্তনের বিপর্যয়কর প্রভাব এড়ানো যাবে বলে মত বিজ্ঞানীদের।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা