ছবি: সংগৃহীত
পরিবেশ

ভোলায় আন্তর্জাতিক বন দিবস পালিত 

ভোলা প্রতিনিধি: "উদ্ভাবনায় বন, সম্ভাবনায় বন" প্রতিপাদ্যকে সামনে রেখে উপকূলীয় জেলা ভোলায় আন্তর্জাতিক বন দিবস পালিত হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে শিক্ষার্থীর আত্মহত্যা

দিবসটি উপলক্ষে উপকূলীয় বন বিভাগ ভোলা জেলার আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে বন বিভাগের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে চরনোয়াবাদ এলাকা প্রদক্ষিণ করে। পরে উপকূলীয় বন বিভাগের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ফিতরার হার নির্ধারণ

উপকূলীয় বন বিভাগ ভোলার সহকারী বন সংরক্ষক মো. মনিরুজ্জামানের সভাপতিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন বিভাগ ভোলার বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহিরুল হক। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদফতর ভোলার সহকারী পরিচালক মোহাম্মদ তোতা মিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাল চরের রেঞ্জ কর্মকর্তা সুফল রায়, লালমোহন উপজেলার রেঞ্জ কর্মকর্তা আশীষ কুমার দে ও বন বিভাগের সুফল প্রকল্প সিএমওজাফর আলম ভুইঞা।

আরও পড়ুন: বয়লার বিস্ফোরণে নিহত ২

আলোচনা সভায় বক্তারা বলেন, পৃথিবীর প্রায় এক-তৃতীয়াংশ বনভূমি। একটি বনে প্রতি বর্গ কিলোমিটারে ৫০ হাজার থেকে ১ লাখ গাছ থাকে। বছরে ৭৪০ কেজি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং ১০০ কেজি পর্যন্ত অক্সিজেন দেয়। মানুষের বেঁচে থাকা ও পৃথিবীর ভারসাম্য রক্ষা করা দুটো কাজই বনাঞ্চলগুলো করে থাকে।

এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের প্রাকৃতিক বন, সামাজিক বন ও উপকূলীয় বন রক্ষার প্রতি গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: ঢাকার গাড়ি দেশের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করে

তারা বলেন, বন বা বৃক্ষরাজি আমাদেরকে যেমনিভাবে অক্সিজেন দেয়, তেমনিভাবে জলবায়ুর পরিবর্তনের সংকটময় মুহূর্তে পরিবেশের ভারসাম্য রক্ষা করে।

বক্তারা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে উপকূলে উষ্ণায়ন ও দুর্যোগের কবল থেকে দ্বীপবাসীর সুরক্ষায় উপকূলজুড়ে সবুজবেষ্টনী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং দ্বীপের রক্ষাকবচ খ্যাত সবুজ প্যারাবন রক্ষায় বন বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃৃপক্ষের নিকট জোর দাবি জানান।

পাশাপাশি বিশ্ব বন দিবসে বৃক্ষের প্রতি যত্নশীল হওয়া ও বৃক্ষরোপন কর্মসূচি জোরদার করার অঙ্গিকার করেন তারা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা