ছবি: সংগৃহীত
ফ্যাশন

এ সময় কেমন পোশাক পরবেন?

লাইফস্টাইল ডেস্ক: বৃষ্টির দিন এখনো পুরোপুরি শেষ হয়নি। এ সময় পোশাক পরার ক্ষেত্রে কিছুটা চিন্তা-ভাবনা করতেই হয়। এই মৌসুমে চাইলেই যে কোনো রঙের বা ধরনের পোশাক পরে বের হওয়া ঠিক নয়।

আরও পড়ুন: শাড়ি পরাতেই ২ লাখ!

কারণ ঋতুর সাথে তাল মিলিয়ে পোশাক পরতে হয়। তাই বর্ষার সময়টায় পোশাক বাছাই করতে বেশ কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে।

বৃষ্টির দিনে প্রাধান্য পায় হালকা ও ব্রিদেবল ফেব্রিক। কারণ জর্জেট, লাইট ক্রেপ, ফেইলি, মার্সেরাইজড কটন, ভিসকস ও ব্লেন্ডেড ফেব্রিকে তৈরি পোশাকগুলো পরিষ্কার করা সহজ। এছাড়া সহজে দাগ বসে না এ ধরনের কাপড়ে। এ সময়ের গম্ভীর পরিবেশের সাথে কনট্রাস্ট করে এমন রংও প্রাধান্য পেতে পারে।

আরও পড়ুন: রূপচর্চায় লাল চন্দন!

এ সময় বর্ষায় পরার উপযোগী রং, কাটছাঁট, আরাম ও স্বাচ্ছন্দ্য, পার্টি ও প্রাত্যহিক অফিসের কাজ উপযোগী পোশাক দিয়ে বিশেষ কালেকশন সাজানো হয়।

পোশাক বাছাইয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে, বৃষ্টিতে ভিজে গেলেও যেন অস্বস্তিতে পড়তে না হয়। তাছাড়া বৃষ্টির সময় হালকা প্ল্যাস্টিকের ছাতা, ব্যাগ ও জুতা বেশি ব্যবহার করা হয়। তাই এমবেলিশমেন্টের জন্য মিনিমাল কাজ করা পোশাকগুলোই কিউরেট করা হয়।

আরও পড়ুন: বিয়ের আগে ত্বকের যত্ন

ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, বৃষ্টির সময় উপযোগী পোশাকগুলোই সিলেকশন করা উচিত। বৃষ্টির দিনে পোশাকের লেংথ যত সম্ভব কম হওয়াই ভালো। কলেজ, বিশ্ববিদ্যালয় বা অফিসে যাওয়া তরুণ-তরুণীরা বর্ষার দিনে স্বাচ্ছন্দ্যকে বেশি গুরুত্ব দেন।

এ মৌসুমে স্মোক, র্যাফল, ডলমেন, ল্যান্টার্ন ও ড্রপস্লিভস, টাই-বেল্ট ও হাইনেকের কম্বিনেশন সবচেয়ে ট্রেন্ডি পোশাকের রেশ এনে দিতে পারে। সেই সাথে কিছু কিছু ক্ষেত্রে রুচিশীল হাতের কাজ যোগ হতে পারে। শুধু কাজই নয়, কাজের পর পার্টিতে যাওয়া কিংবা বন্ধুদের আড্ডায় যোগ দিতেও এ ধরনের পোশাক খুব মানানসই।

আরও পড়ুন: বিজয়ীর মকুট কার মাথায় উঠবে?

অন্যদিকে পুরুষের জন্য হতে পারে ক্রিউ-নেক ও হেনলি টি-শার্ট, পোলো শার্ট ও শর্টস্লিভ ক্যাজুয়াল শার্ট। এক্ষেত্রে ভিসকোস, লিনেন, মার্সেরাইজড কটন, টপ-নোচ নিট ও ব্লেন্ডেড ফেব্রিকে তৈরি পোশাকগুলো ভিজে গেলেও কোনো অস্বস্তি তৈরি করে না।

বর্ষা সেলিব্রেট করতে বাঙালির চিরায়ত পোশাক শাড়ি-পাঞ্জাবির জুড়ি নেই। সেক্ষেত্রে ধূসর এবং সাদা জমিনের শাড়ির পাড়ে উজ্জ্বল নীল বা ফুশিয়া পিঙ্ক হতে পারে। কখনো আবার জল ভরা মেঘের মোটিফরাঙা পাড়ে থাকতে পারে রঙিন ট্যাসেলের দল। সাথে থাকতে পারে পুরুষের ম্যাচিং পাঞ্জাবি।

আরও পড়ুন: প্রসাধনীতে ক্যান্সারের ঝুঁকি!

বর্ষার সন্ধ্যার পার্টির জন্য নেওয়া যায় বক্স প্লিট করা ক্রেপ স্টাইল অথবা হালকা জর্জেট-শ্রাগের লেয়ার দেওয়া টিউনিক। এছাড়া ডেনিম আর টপসেই সাবলীল হলে ক্রেপের শ্রাগেই লেয়ার করা যায়।

নান্দনিক অনুষঙ্গের পসরা পার্টির আউটলুককে পারফেক্ট করে তুলতে পারে। পুরুষের পার্টিওয়্যার হিসেবে রঙিন ফুলহাতা শার্ট অথবা এক্সক্লুসিভ পাঞ্জাবি বাছাই করা যেতে পারে।

আরও পড়ুন: দ্রুত মেকআপ করার উপায়

দেশের বিভিন্ন শীর্ষ স্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড এ ধরনের পণ্য বাজারে আনছে। যেমন- বর্ষার একটি বিশেষ কিউরেটেড কালেকশন ‘দি রেইনি ডে কিউরেশন’ লঞ্চ করেছে লা রিভ। পাশাপাশি ইয়েলো, রিচ ম্যান, আড়ং, অঞ্জনস, বিশ্বরঙ এই মৌসুম উপযোগী বিভিন্ন ডিজাইনের পোশাক এনেছে বাজারে।

এ বিষয়ে লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস জানান, বিশেষ উপলক্ষ মাথায় রেখে সম্পূর্ণ নতুন একটি সংগ্রহ তৈরি করা হয়। সামার কালেকশন (বিলঙ্গিং) থেকে বাছাই করে বর্ষার উপযোগী পোশাকগুলো এ কিউরেশনে যোগ করা হয়েছে, যাতে গরম-বর্ষার নস্টালজিয়া দুটোই কাভার হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা