ফিচার

জাহাজভাঙা শিল্পে ঐতিহাসিক অধিকার পেল শ্রমিকরা

আন্তর্জাতিক ডেস্ক : এই রায়ের ফলে এখন থেকে শ্রমিকদের মৃত্যু অথবা আহত হওয়ার ঘটনায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে জাহাজ ভাঙা শিল্পে নিয়োজিত শ্রমিকরা পুরাতন জাহাজ বিক্রয়কারী ব্রিটিশ শিপিং কোম্পানিগুলোর বিরুদ্ধে তাদের নায্য ক্ষতি পূরণ পাওয়ার জন্য মামলা দায়ের করতে পারবে।

স্বল্পমূল্যে ও সস্তাশ্রমে বিপদজনক পরিবেশে জাহাজ ভাঙার জন্য শ্রমিকদের মৃত্যু ও আহত হওয়ার ক্ষতিপূরণ দাবিতে এসব মামলা দায়ের করতে পারবে শ্রমিক অথবা তার পরিবারের সদস্যরা। খবর দ্যা গার্ডিয়ান।

সম্প্রতি ইংল্যান্ড ও ওয়েলসের আপিল বিভাগ এ সংক্রান্ত একটি রায় দেন। বাংলাদেশি জাহাজ ভাঙা শিল্পে নিয়োজিত শ্রমিকদের ব্যাপারে দায়িত্বশীল দক্ষিণ এশিয়ায় জাহাজ বিক্রয়কারী লন্ডন ভিত্তিক একটি শিপিং কোম্পানির আপিলের ভিত্তিতে এ রায় দেয় আদালত।

যদিও এই বিক্রি প্রক্রিয়ায় তৃতীয় আরও পক্ষ জড়িত থাকে। বিশ্বের যে কোনও আদালতে এ সংক্রান্ত এটিই প্রথম রায়। রায়ের ফলে ২০১৮ সালে চট্টগ্রামে ৩ লাখ টনের একটি জাহাজ ভাঙার কাজে নিয়োজিত থাকা অবস্থায় শ্রমিক খালিদ মোল্লার মৃত্যুতে তার স্ত্রী হামিদা বেগমকে মামলা করার অধিকার দেয়া হয়। ফলে হামিদা বেগম লন্ডন ভিত্তিক মারান শিপিং কোম্পানির বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মামলা করতে পারবেন।

কাজের ক্ষেত্রে বাংলাদেশের অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ পরিবেশকে উদাহরণ হিসেবে ব্যবহার করে এই রায় এশিয়ার অন্যান্য জাহাজ ভাঙ্গা শিল্পের পরিবেশকে কাজের জন্য নিরাপদ ও উন্নত করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। এই রায় আরও দুইটি দীর্ঘসময় চলমান ঘটনায় স্বল্প আয়ের দেশগুলোর দরিদ্র জনগোষ্ঠীকে পরিবেশ দূষণ ও ক্ষতির কারণে লন্ডন ভিত্তিক বহুজাতিক কোম্পানি ও তাদের সহায়কদের বিরুদ্ধ মামলা করতে অনুমোদন দিবে।

গত মাসে সুপ্রিম কোর্ট নাইজেরিয়ান কৃষক ও মৎসজীবীদের পরিবেশ দূষণের অভিযোগে তেল ও গ্যাসভিত্তিক কোম্পানি রয়েল ডাচ শেল ও তাদের সহযোগী এ্যাংলো ডাচ এনার্জি এর বিরুদ্ধে ইংল্যান্ডের আদালতে মামলার অনুমোদন দেয়। যদিও শেল পরিবেশ দূষণের জন্য তাদের দায় অস্বীকার করেছে।

২০১৯ সালের অন্য আরেকটি রায়ে সুপ্রিম কোর্ট পানি দূষণের অভিযোগে জিম্বাবুয়ের গ্রামবাসীদের যুক্তরাজ্য ভিত্তিক খনি খননকারী প্রতিষ্ঠান ভেণ্ডাটার বিরুদ্ধে যুক্তরাজ্যের আদালতে মামলা করার অনুমতি দেয়।

প্রতিবেদন অনুসারে জানা যায়, গত ১৫ বছরে চট্টগ্রামে জাহাজ ভাঙ্গা শিল্পে অন্তত ২১৬ জন শ্রমিক নিহত হয়েছেন। যার মধ্যে চলতি বছরেই নিহত হয় ৭ জন। এছাড়াও অনেক শ্রমিক গুরুতর আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন। নোংরা, বিপদজনক এবং অনিশ্চিত কাজের পরিবেশের জন্য চট্টগ্রামের কুখ্যাতি রয়েছে। তার উপর শিপিং কোম্পানিগুলো শেষ মুহুর্তে জাহাজের মালিকানা পরিবর্তনের ঘোষণা দেয়ার মাধ্যমে শ্রমিকদের প্রতি দায়িত্ব এড়ানোর সুযোগ পায়।

তারা করছাড়ের সুবিধাসহ মধ্যস্বত্বভোগীদেরও ব্যবহার করে। এসব ক্ষেত্রে উপর থেকে পড়ে, বিস্ফোরণে ও দুর্ঘটনায় প্রতিবছর শত শত শ্রমিক নিহত ও আহত হচ্ছেন, যাদের অধিকাংশই চুক্তিবিহীনভাবে কাজ করেন। এছাড়াও জাহাজ থেকে নির্গত পরিত্যক্ত তেল, সিলিকেট খনিজ এবং ক্ষতিকর কেমিক্যাল দ্বারা সমুদ্রতীরবর্তী পরিবেশ দূষণ করা হচ্ছে। এসবের ফলে এখানে বছরব্যাপী কর্মরত শ্রমিকরা নানা রোগে আক্রান্ত হচ্ছেন।

লন্ডনভিত্তিক আইনি সংস্থা ‘লে ডে’ বলছে, এমন পরিবেশে হানিফ মোল্লার নিহত হওয়ার ঘটনা প্রত্যাশিত ছিল। মারানের এ ধরনের কাজে ঝুঁকি সম্পর্কে ধারণা থাকা উচিত ছিল। ‘লে ডে’ জানায়, মারান বাংলাদেশের শ্রম আইনের দুর্বলতাগুলোকে কাজে লাগিয়েছে। জাহাজ মালিকদের জন্য বাংলাদেশের মতো কাজের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশে জাহাজ ভাঙার জন্য উচ্চদামে জাহাজ ক্রয় করা কতটা যুক্তিসঙ্গত তা নিয়েও প্রশ্ন তোলে ‘লে ডে’।

তবে মারান জানায়, জাহাজ বিক্রি করে দেয়ার পর তারা জানে না যে জাহাজটি কোথায় ভাঙা হবে। সুতরাং এসব ঘটনায় তাদের কিছু করার থাকে না। রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেছেন, আপলিকারীকে যথাযথভাবে খোঁজ নিয়ে নিরাপদ ইয়ার্ডে জাহাজ বিক্রি করা উচিত ছিল যেখানে কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা যায়।

জাহাজ ভাঙা সংক্রান্ত বেসরকারি সংস্থার তথ্য মতে প্রতি বছর ৮শ’ জাহাজ তার ব্যবহারযোগ্য মেয়াদ শেষ করে। আর এসব জাহাজ বাংলাদেশ, ভারত অথবা পাকিস্তানে ভাঙার জন্য নিয়ে যাওয়া হয়। যদিও প্রচলিত নিয়ম অনুসারে মেয়াদোত্তীর্ণ জাহাজগুলোর মালিক ও জাহাজ ভাঙা শিল্পের মালিকদের মাঝে সরাসরি লেনদেন হয় না। ক্রেতারা এর ঝুঁকি বহন করে।

‘লে ডে’র পরিচালক মার্টিন ডে আপিল বিভাগের এই রায়কে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ইংল্যান্ডের আদালত এটি প্রমাণ করেছে যে লন্ডনের আদালতে যে কোনও অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা