ফিচার

বিপর্যস্ত বাবুরহাটের ক্ষতি দু-হাজার কোটি টাকা 

শরীফ ইকবাল রাসেল, নরসিংদী প্রতিনিধি : প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত নরসিংদীর বাবুর হাট। দেশের কাপড়ের চাহিদার মোট ৭০ ভাগ পূরণ হয়ে থাকে এই বাবুর হাটের কাপড় দিয়ে। আর এ বাজারের ব্যবসায়ীরা বছরের ১১ মাস যে পরিমাণ কাপড় বিক্রি করে থাকে তার কয়েকগুণ কাপড় বিক্রি করে থাকে শুধুমাত্র এই রমজান মাসেই। সেই হিসেবে শুধুমাত্র ঈদেই দুহাজার কোটি টাকার কাপড় বিক্রি হয়ে থাকে।

কিন্তু লকডাউনের কারণে দুবছর ধরে এই বাজার ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। কাপড় বিক্রি করতে না পেরে একদিকে দোকান ভাড়া, অন্যদিকে কারখানার শ্রমিকদের বেতনভাতা, বিদ্যুৎবিলসহ বিভিন্ন খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে ব্যবসায়ীদের। যার ফলে ছোট ছোট ব্যবসায়ীরা অনেকটা ব্যবসা ঘুচিয়ে নিতে বাধ্য হয়েছেন। অপর দিকে মাঝারি ও বৃহৎ শিল্পের মালিকরা কোন রকমে ভর্তুকি দিয়ে টিকে আছেন ভবিষ্যতের আশায়।

নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকার উৎপাদিত তাঁতশিল্পের পণ্যগুলো এখানেই বিক্রি হয়ে থাকে। যার ফলে এই বাজারে বিক্রি হয় থান কাপড়, পপলিন কাপড়, ভয়েল কাপড়, সুতি কাপড়, শাড়ি, থ্রি-পিস। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় উৎপাদিত নাইট কুইন, দেশীয় জর্জেট, লেজার জর্জেট, জাপানি সিল্ক, টাঙ্গাইলের শাড়ি, জামদানি, কাতানসহ বিভিন্ন প্রকারের কাপড়ের সম্ভারে বাবুরহাট হয়ে উঠেছে দেশের অন্যতম কাপড়ের বাজার।

আর এই সেখেরচর, বাবুরহাটকে কেন্দ্র করে ছোট বড় প্রায় পাঁচ হাজারের বেশি কারখানা এ অঞ্চলে গড়ে উঠেছে। এভাবে লকডাউনের কারণে গত বছর ব্যাংক লোন নিয়ে ও ভর্তুকি দিয়ে কোন রকমে তাদের কারখনাকে ধরে রেখেছিল এবছরের আশায়, কিন্তু এবারও আশার মুখে গুড়েবালি। করোনার থাবায় এবারও বিপর্যস্ত প্রাচ্যের ম্যানচেস্টারখ্যাত এই বাবুরহাট। গত বছর অনলাইনের মাধ্যমে কিছু কাপড় বিক্রি করতে পারলেও এবার লকডাউন ও করোনার মাত্রা তীব্র হওয়ায় একদিকে রাস্তায় যানবাহন কম অন্যদিকে অনলাইনেও খুব বেশি সারা না পাওয়ায় ব্যবসায়ীরা হতাশ।

সরেজমিনে দেখা যায়, চলমান লকডাউনের ফলে বাবুরহাট বাজার নিরব-নিস্তব্ধ ও জনমানবহীন হয়ে পড়েছে। চারদিকে সুনসান নীরবতা, নেই কোন শোরগোল, বন্ধ রয়েছে হাটের সকল দোকানপাট। বাজারের অলি, গলি পথঘাট পুরোটাই ফাঁকা। দু একটি দোকান খোলা তাকলেও ক্রেতা নেই। প্রতিটি দোকানের শার্টারে ঝুলছে বড় বড় তালা। অনেক দোকানি হাটে আসলেও দোকান খুলতে দেখা যায়নি। মহাসড়কের পাশে এখন আর নেই সারি সারি কাপড়ের ট্রাক।

বাবুরহাটে ছোট-বড় প্রায় ৩ হাজারের অধিক বিভিন্ন ধরনের পাইকারি কাপড়ের দোকান রয়েছে। দেশের অন্যতম এই বাজারে শুধুমাত্র পাইকারি হিসেবে সপ্তাহে বিক্রি হয়ে থাকে প্রায় ৫ থেকে ৭শ কোটি টাকার কাপড়।

ঈদ মৌসুমে বিভিন্ন জেলার পাইকারি ক্রেতা-বিক্রেতা মিলিয়ে ৫ থেকে ৭ লাখ লোকের জনসমাগম ঘটে বাবুরহাটে।

শায়লা থ্রি পিসের মালিক আওলাদ হোসেন জানান, লকডাউনের কারণে বাস ও ট্রেনসহ গণপরিবহনগুলোর চলাচল বন্ধ থাকায় আশপাশের জেলাসহ বিভিন্ন স্থান থেকে হাটে কোন পাইকারি আসতে পারছেনা। এ অবস্থায় কেউ কেউ অনলাইনে অর্ডার দিলেও যানবাহনের কারণে মাল পৌঁছাতে সমস্যা হচ্ছে। আমরা এই ঈদকে কেন্দ্র করেই যা বিক্রি করি তা দিয়েই বলতে গেলে বাকি ১১মাস পার করে থাকি।

তার মতো আরো ব্যবসায়ীদের একই দাবি, বছরের এগারোটি মাস লাভ-লোকসানের মধ্যদিয়ে আমরা ব্যবসা পরিচালনা করলেও অপেক্ষায় থাকি ঈদ মৌসুমের এই একটি মাসের জন্য। কিন্তু দেশের মহামারি করোনা পরিস্থিতির জন্য সরকার ঘোষিত লকডাউনে আমাদের সব আশা ভেস্তে গেছে। বর্তমানে আমাদের জীবন জীবিকাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

নরসিংদী চেম্বর অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট ও সোনালী গ্রুপের ব্যবস্থাপনা পরিচারক আলী হোসেন শিশির জানান, এই বাবুর হাটকে কেন্দ্র করে কয়েক লাখ লোকের রোজগার। শুধুমাত্র এই ঈদকে কেন্দ্র করেই প্রায় দুই থেকে আড়াই হাজার কোটি টাকার কাপড় কেনাবেচা হয়ে থাকে। যা থেকে গতবছরও বঞ্চিত হতে হয়েছে। এবারও সেই একই অবস্থা। শিল্পকে বাঁচাতে সরকারকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা