ফিচার

নীলফামারীর কাজু বাদামে সমৃদ্ধির হাতছানি

আমিরুল হক, নীলফামারী: কাজু বাদাম একটি বাদাম একটি ফল। আন্তর্জাতিক বাণিজ্যে কাজু বাদামের স্থান তৃতীয়। নীলফামারীর প্রত্যন্ত গ্রামে নিজস্ব পদ্ধতিতে এ কাজু বাদাম প্রক্রিয়াজাত করা হচ্ছে। আর এখানে প্রক্রিয়াজাত করা বাদাম পাঠানো হচ্ছে আমেরিকাসহ বিভিন্ন দেশে। এতে এলাকার মানুষের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি মিলছে বৈদিশিক মুদ্রাও। এই খাতের রপ্তানি শুল্ক কমানো গেলে কাজু বাদাম কৃষি অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলে দাবি উদ্যোক্তাদের।

এদিকে, কাজু বাদামের চাষ ও প্রক্রিয়াজাত বাড়াতে ইতিমধ্যে প্রকল্প হাতে নিয়েছে কৃষি মন্ত্রণালয়। শুরুটা ২০১৩ সালে। প্রথমে নীলফামারী জেলা শহরের একটি ছোট্ট ঘরে কাজু বাদাম প্রক্রিয়াজাত করা শুরু হয়। এরপর চাহিদা বেড়ে যাওয়ায় কারখানাটি নেওয়া হয় নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়নের চিনিকুটি নামক স্থানে।

২০২০ সালে জ্যাকপট ক্যাসু নাটস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১০ বছরের চুক্তিতে জায়গা ভাড়া নিয়ে পুরোদমে শুরু করে প্রক্রিয়াজাতকরণ। চট্টগ্রাম থেকে কাজু বাদাম আনার পর সিদ্ধ করা হয়। তারপর খোসা ছাড়ানো হয়। কয়েক ধাপে কাজু বাদাম প্রক্রিয়াজাত করে প্যাকেটজাত করা হয় এখানে। তারপর আমেরিকাসহ অন্যান্য দেশে পাঠানো হয়। এতে কাজু বাদামের পুষ্টিগুণ ও স্বাদ অটুট থাকে।

কারখানায় কর্মরত শ্রমিক খাদিজা (৪৫) জানান, প্রায় সাত বছর ধরে এ কারখানায় কাজ করছেন। কাজু বাদামের খোসা ছাড়িয়ে প্রতি মাসে আট/নয় হাজার টাকা পাচ্ছেন।

কারখানার সুপারভাইজার এরশাদ আলী বলেন, ঠিকমতো কারখানায় কাজ হলে প্রতিদিন ১৮০০ থেকে ১৯০০ কেজি কাজু বাদাম প্রক্রিয়াজত করা যায়। কাজু এমনিতে খুবই শক্ত। তাই নির্দিষ্ট তাপমাত্রায় সিদ্ধ করে খোসা ছাড়ানো হয়।

কারখানায় ব্যাবস্থাপক রাহাত জানান, কাজু প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং সব কিছুই এখানে করা হয়। ১০ কেজির দু’টি প্যাকেট ভরে প্রতিটি প্যাকেট করা হয়। কেউ কেউ কারখানায়, কেউ বা বাড়িতে বসে কাজু বাদামের খোসা ছাড়ানোর কাজটি করেন।

জ্যাকপট ক্যাসু নাটস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইবনুল আরিফুজামান বলেন, আমাদের কারখানায় প্রতি মাসে ৪২ মেট্রিক টন কাঁচামাল (খোসাসহ বাদাম) প্রক্রিয়াজাত করে সাত মেট্রিক টন কাজু বাদাম উৎপাদন করা হয়। কাঁচামালের যোগান কম হওয়ায় এখানে স্বয়ংক্রিয় যন্ত্র ব্যবহার করা হচ্ছে না। স্থানীয় পদ্ধতিতে নারী শ্রমিকরা ওই প্রক্রিয়াজাত করার কাজটি করছেন। কারখানায় নিয়মিত ৭৫ জন শ্রমিক কাজ করেন। কারখানায় উৎপাদিত কাজু বাদাম আমেরিকায় রপ্তানি হচ্ছে।

নীলফামারী কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ওবায়দুর রহমান মন্ডল জানান, উৎপাদন বাড়াতে ভারত ও ভিয়েতনামের কাজু বাদামের জার্ম প্লাজম থেকে সংগৃহীত চারা পাহাড়ি অঞ্চলে রোপণের উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয়। সেই সাথে উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ বাড়াতে প্রকল্প নেয়া হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা