রেদোয়ান ও বৃদ্ধা আমেনা
ফিচার
ক্যান্সারে আক্রান্ত

রেদোয়ান ও বৃদ্ধা আমেনার পাশে 'জনতার ঈশ্বরগঞ্জ' গ্রুপ

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ: ছোট ভাইয়ের চিকিৎসার জন্য হাসপাতাল থেকে বাড়ি, বাড়ি থেকে হাসপাতালে ঘোরাঘুরি করে ক্লান্ত বড় ভাই ফরহাদ। ছোট ভাই রেদোয়ান মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে অবুঝ শিশু রেদোয়ান।

আরও পড়ুন: হঠাৎ অস্থির চালের বাজার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে রেদোয়ান। রেদোয়ানের ক্যান্সার শনাক্তের পর থেকে পরিবারের সবার মুখের হাসি ম্লান হয়ে গেছে,নেমে এসেছে অমানিশার কালো ছায়া। ছোট্ট ফুটফুটে রেদোয়ানের বয়স সবে মাত্র ৬ বছর।

এসময় তার গুটি গুটি পায়ে স্কুলে যাওয়ার কথা ছিলো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস স্কুলের আঙ্গিনায় পা ছোঁয়ার আগেই হাসপাতালের ফ্লোরে জায়গা হয়েছে তার। বর্তমান সময়ের দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির ফলে রেদোয়ানের পরিবার সংসার চালাতেই হিমশিম খাচ্ছে। সেখানে চিকিৎসার টাকা মিলানো সম্ভবই হচ্ছিল না। ব্যয়বহুল পরীক্ষা-নিরীক্ষা, ডাক্তার খরচ দিনে এনে দিন খাওয়া রেদোয়ানের পরিবারের জন্য অনেক কষ্টের হয়ে পড়েছিল। এসময় পাশে দাড়িয়েছে 'জনতার ঈশ্বরগঞ্জ' নামক ফেইসবুক গ্রুপ।

গত (৩১ মার্চ) বৃহস্পতিবার ও (২ এপ্রিল ) শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত রেদোয়ানকে দেখতে গিয়ে ২ ধাপে প্রায় ১০ হাজার টাকা প্রদান করেছে জনতার ঈশ্বরগঞ্জ গ্রুপ কতৃপক্ষ।

এ বিষয়ে জনতার ঈশ্বরগঞ্জ গ্রুপের এডমিন তরিকুল্লাহ,এল.কে নাহার ও মডারেটর মাহবুব হোসেন রাজু,বায়জিদ হাসান বলেন, আমরা রেদোয়ানের চিকিৎসার জন্য ৮ হাজার টাকা দিয়েছি। আমরা আরও আর্থিক যোগানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আরও পড়ুন: বঙ্গবন্ধু’র নামে সংগঠন খুলে তামাশা করা চলবে না

এদিকে আরেক দুঃখিনী আমেনা খাতুন। বৃদ্ধার বয়স ৯০ ছুঁই ছুঁই। তার স্বামী মারা গেছেন বহু আগে। সন্তানাদি বলতে দু'টি মেয়ে ছিল তার। এক মেয়ে মারা গেছে,বর্তমানে লাইলী বেগম নামে এক মেয়ে আছে। লাইলী বেগমের বয়সও ৬০ বছর। লাইলীরও স্বামী মারা গেছে ১ যুগের অনেক আগে। একটা দুর্ঘটনায় লাইলীরও পা ভেঙে যায়। এরপর থেকে লাইলী তার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বৃদ্ধ মা আমেনা খাতুনের এখানে আশ্রয় নেন। মাথা গুজার জমি টুকুও রেখে যাননি আমেনা খাতুনের স্বামী। বর্তমানে বড় মেয়ের এক নাতির বাসায় আশ্রয় নিয়েছে মা-মেয়ে। বয়সের ভাড়ে নুইয়ে পড়েছেন তিনি। একদিকে ঘরে থাকা প্রতিবন্ধী মেয়ের চিকিৎসার খরচ জোগাতে, অন্যদিকে দু'বেলা দু'মুঠো ভাতের জন্য প্রতিনিয়ত ভিক্ষা করতে বেরোতে হচ্ছে আমেনা খাতুনকে

ভিক্ষাকরে যে টাকা পান, সেটা দিয়ে মেয়ের জন্য ওষুধপাতি কিনেন এবং বাকিটা নাতির সংসারে দিচ্ছেন। এ'ভাবেই দুঃখ দুর্দশা নিয়ে দিনানিপাত করছেন আমেনা খাতুন।

বর্তমানে তারা উপজেলার কাকনহাটি গ্রামের ভোটার। জানা যায়, বর্তমান সরকারের এতো এতো গরীব-দুঃখী মানুষের জন্য অনুদানের পরও এই বয়সে এসে এখনও কোন বয়স্কভাতা কিংবা বিধবাভাতার কার্ড পাননি আমেনা খাতুন ও তার মেয়ে। পবিত্র রমজান মাসকে সামনে রেখে আমেনার খাতুনের চোখে মুখে চিন্তার ভাজ পড়েছে। রোজা থেকে কীভাবে করবে ভিক্ষা,আর কীভাবে চালাবেন সংসার।

আরও পড়ুন: রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

এমন দুরবস্থায় তাদের সাময়িক দুঃখ কিছুটা লাঘব করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে 'জনতার ঈশ্বরগঞ্জ' ফেইসবুক গ্রুপ। শনিবার (২ এপ্রিল) 'জনতার ঈশ্বরগঞ্জ' গ্রুপের এডমিন ও মডারেটরদের সম্মিলিত প্রচেষ্টায় মাহে রমজান উপলক্ষে আমেনা খাতুনকে ১ কেজি তেল,২ কেজি ছোলা বুট,৫ কেজি মুড়ি,২ কেজি ডাল,৫ কেজি পেঁয়াজ, ১ কেজি রসুনসহ মোট ১৬ কেজি পণ্য সামগ্রী কিনে পরিবারের কাছে হস্তান্তর করে। এ-সময় 'জনতার ঈশ্বরগঞ্জ' ফেইসবুক গ্রুপ ক্রিয়েটর ও এডমিন এহসানুল হক, ইলিয়াস উদ্দিন সম্রাট, ও মডারেটরগণ উপস্থিত ছিলেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা