মহা প্রলয়ের আশঙ্কা, নতুন বিপদ 'বুমেরাং ভূমিকম্প'!
ফিচার
মহা প্রলয়ের আশঙ্কা

নতুন বিপদ 'বুমেরাং ভূমিকম্প'!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সারাবিশ্বের মানুষ যেন একের পর এক বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে। বিপদ যেন পিছুই ছাড়ছে না। করোনা মহামারীতে মৃত্যুর মিছিল অব্যাহত।

তার মধ্যেই এবার মহা প্রলয়ের আশঙ্কা। এতদিন পর্যন্ত সাধারণ মানুষ ভূমিকম্পের কথা শুনেছে। কমবেশি অভিজ্ঞতা রয়েছে সকলের। তবে এবারে বিজ্ঞানীরা হদিশ পেয়েছেন বুমেরাং ভূমিকম্পের। খবর নিউজ এইটটিনের।

আটলান্টিক মহাসাগরে প্রথমবারের জন্য অনুভূত হয়েছে এই 'বুমেরাং ভূমিকম্প'। বিজ্ঞানীদের দাবি, এই বুমেরাং ভূমিকম্পের ফলে তারা ভূমিকম্পের আগাম সতর্কতা জারি করতে পারবেন। সাদাম্পটন ইউনিভার্সিটি এবং ইম্পেরিয়াল কলেজ অব লন্ডনের বিজ্ঞানীরা বহু গবেষণার করে অ্যাটলান্টিক মহাসাগরের গভীরে ভূমিকম্পের এই পথ খুঁজে পেয়েছেন।

ঠিক কি অনুভূতি হয়? বিজ্ঞানীরা বলছেন, এক্ষেত্রে যে গতিতে তরঙ্গ আসে, তার থেকে অনেক বেশি দ্রুত গতিতে ভূমিকম্পের তরঙ্গ উৎসমুখে ফিরে যায়। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল হতে পারে। এমনকি অনেকক্ষেত্রে তা সাধারণ বেশি মাত্রার ভূমিকম্পের দ্বিগুণ বা তারও বেশি হওয়ার সম্ভাবনা। নেচার জিও সায়েন্স জার্নালে প্রকাশিত গবেষণাপত্র থেকে জানা গেছে, ২০১৬ সালে আটলান্টিক মহাসাগরের নীচে এই কম্পন অনুভূত হয়। তারপর থেকে গবেষণা চলছিল। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.১ ম্যাগনিটিউড।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা