স্বাস্থ্য

আজ কিট নিয়ে ব্রিফিং

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস শনাক্তকরণের কিট নিয়ে জরুরি প্রেস ব্রিফিং করবে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত ‘স্বাস্থ্য মিডিয়া সেল’।

আজ ২৭ এপ্রিল সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

মিডিয়া সেলের সদস্য সচিব ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, করোনাভাইরাস শনাক্তকরণের কিট সংক্রান্ত বিষয় নিয়ে এ প্রেস ব্রিফিং করবেন ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান ও মিডিয়া সেলের আহবায়ক মো. হাবিবুর রহমান খান।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা