স্বাস্থ্য

শুরুর দিনেই ঢামেকের বার্ন ইউনিটে করোনা রোগী ভর্তি

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটে করোনা সাসপেক্টেড রোগীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত ২০ জনের মতো রোগী ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন কোভিড-১৯ রোগে আক্রান্ত।

২ মে শনিবার সন্ধ্যায় পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন জানান, কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরও বলেন, 'এখানে নিউরো সার্জারি, অর্থোপেডিক্স, শিশু রোগসহ সব চিকিৎসাই পাবে রোগীরা। এমনকি করোনা আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীদের সব ধরনের চিকিৎসা সেবা দেয়া হবে। বার্ন ইউনিটে মোট ৩০০ বেড রয়েছে। আইসিইউ ইউনিট, এইচডিইউ ইউনিট প্রস্তুত করা হয়েছে। রোগী ধীরে ধীরে বাড়ছে। বার্ন ইউনিটের সঙ্গে সঙ্গে হাসপাতালের নতুন ভবনও প্রস্তুত করা হবে।'

চিকিৎসক ও নার্সদের বিষয়ে পরিচালক বলেন, 'চিকিৎসক, নার্স ও কর্মচারী যারা আছেন তাদের সুরক্ষার জন্য আবাসিক হোটেলের ব্যবস্থা করা হয়েছে। যারা ডিউটি করবেন তারা হাসপাতাল থেকে সরাসরি হোটেলে গিয়ে উঠবেন।'

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা