স্বাস্থ্য

রাতেই প্রবাসীকর্মীদের টিকার নিবন্ধন শুরু

নিজস্ব প্রতিবেদক: আজ রাত থেকেই করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রবাসী কর্মীদের জন্য করোনার টিকার নিবন্ধন শুরু হচ্ছে। সোমবার (৫ জুলাই) বিকালে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

অনলাইন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, এমপি। বিশেষ অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকা প্রদান বিষয়ে সংবাদ সম্মেলনটি করা হয়। তাতে জানানো হয়, প্রবাসীদের নিবন্ধনের জন্য অ্যাপ খুলে দেয়া হয়েছে। আজ রাত থেকেই টিকা নিবন্ধন কার্যক্রম শুরু হবে।

এর আগে আজ সোমবার বেলা ১১টায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম সাংবাদিকদের জানিয়েছিলেন, শিগগিরই গণটিকা কার্যক্রম শুরু হবে।

তিনি বলেন, নিবন্ধনের জন্য অ্যাপ খুলে দেয়া হবে। টিকা গ্রহীতার বয়স ৪০ এর পরিবর্তে ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে।

ডা. খুরশীদ বলেন, এর আগে টিকা গ্রহীতার বয়স সর্বনিম্ন ৪০ বছর নির্ধারণ করা হয়েছিল। বর্তমানে তা কমিয়ে ৩৫ বছর করা হয়েছে। এ বয়সের যে কেউ করোনার টিকার জন্য নিববন্ধন করতে পারবেন।

তিনি বলেছিলেন, দু'এক দিনের মধ্যেই এবিষয়ে বিজ্ঞপ্তি দেয়া হবে। তবে দুই তিন অপেক্ষা না করেই আজ বিকালে নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

নিবন্ধনের ক্ষেত্রে কৃষক-শ্রমিকদেরও যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন খুরশীদ আলম।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মাধ্যমে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের এক লাখ ৪৫ হাজার শিক্ষার্থীর পাওয়া তালিকা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে দেয়া হয়েছে। আজ আইসিটি বিভাগকে চিঠি পাঠানো হবে।

প্রথম দিকে টিকা নিবন্ধনের জন্য ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেয়া হয়। পরে নিবন্ধন কম হওয়ায় আরও বেশি সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে বয়স কমানোর সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তরর। সে সময় ৫৫ থেকে বয়স ৪৪ বছর করা হয়। এবার তৃতীয় দফায় টিকা গ্রহীতাদের বয়স কমিয়ে ৩৫ বছর করার সিদ্ধান্ত নেয়া হলো।

স্বাস্থ্য মহাপরিচালক বলেন, আপাতত তিনটি ক্যাটাগরিতে অগ্রাধিকার ভিত্তিতে নিবন্ধন কার্যক্রম চলছে। দু'এক দিনের মধ্যেই সবার জন্য নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত করে দেয়া হবে এবং সুরক্ষা অ্যাপে আগের সবগুলো ক্যাটাগরি যুক্ত করে দেয়া হবে।

অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, যিনি যে কেন্দ্রে নিবন্ধন করবেন তিনি নির্দিষ্ট কেন্দ্রেই টিকা পাবেন। কেউ মডার্নার টিকা নিতে চাইলে তাকে সিটি করপোরেশন এলাকায় নিবন্ধন করতে হবে।

তিনি আরও বলেন, কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে পাওয়া মডার্নার টিকা সংরক্ষণ জটিলতার কারণে সিটি করপোরেশন এলাকার বাইরে দেয়া হবে না। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের সভাপতিত্বে টিকা ব্যবস্থাপনার এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

দেশে এ পর্যন্ত আটটি টিকার জরুরি প্রয়োগের অনুমোদন দেয়া হয়। অনুমোদন পাওয়া টিকাগুলো হলো- ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, রাশিয়ার স্পুটনিক-৫, চীনের সিনোফার্ম, যুক্তরাষ্ট্রের ফাইজার ও মডার্না, চীনের সিনোভ্যাক, বেলজিয়ামের জনসন অ্যান্ড জনসন এবং সুইডেনের অ্যাস্ট্রাজেনেকার টিকা।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ

লন্ডনে দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্ত...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা