স্বাস্থ্য

করোনায় দেশে দ্বিতীয় চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন হেমাটোলজিস্ট এবং ল্যাবরেটরি মেডিসিন স্পেশালিষ্ট অধ্যাপক কর্নেল (অব.) মো. মনিরুজ্জামান। করোনাভাইরাসের মহামারীর মধ্যে এ নিয়ে দেশে দ্বিতীয় চিকিৎসকের মৃত্যু হলো।

রোববার (০৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

ড. মো. মনিরুজ্জামান আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিফ হেমোটোলজিস্ট ছিলেন।

হাসপাতালের মুখপাত্র অধ্যাপক ড. মো. এহতেশামুল হক জানিয়েছেন, "দুদিন ধরে তার জ্বর, সর্দি-কাশির মত উপসর্গ ছিল। রোববার সন্ধ্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে নমুনা পরীক্ষা করলে কোভিড-১৯ পজিটিভ আসে।"

এর আগে, গত ১৫ এপ্রিল কোভিড-১৯ আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা যান সিলেটের ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা