স্বাস্থ্য

১০ মে থেকে ডেঙ্গু নিধন অভিযান

নিজস্ব প্রতিবেদক:

করোনা পরিস্থিতির মধ্যেও ডেঙ্গুর বিষয়ে সকাজ শুরু করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। আগামী ১০ মে থেকে ডিএনসিসির আওতাধীন বাড়ি, ভবন, প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

৫ মে মঙ্গলবার ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, কোনো বাড়ি, ভবন, প্রতিষ্ঠানে এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেলে সেখানে আইন অনুযায়ী অর্থদণ্ড বা কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে।

এছাড়া ডিএনসিসি এলাকায় এডিস মশার প্রজননস্থল ধ্বংসে আগামী ১৬ মে থেকে ১০ দিনব্যাপী প্রতিটি ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান (চিরুনি অভিযান) শুরু করা হবে।

চিরুনি অভিযান চলাকালে ডিএনসিসির পরিচ্ছন্নতা ও মশককর্মীরা ডিএনসিসি এলাকার বাড়ি, ভবন, প্রতিষ্ঠানে গিয়ে ডেঙ্গু উপযোগী পরিবেশ ধ্বংস করবে।

এছাড়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী শনাক্তের জন্য ডিএনসিসি এলাকার ৫টি নগর মাতৃসদন ও ২২টি নগর স্বাস্থ্য কেন্দ্রে আগামী ১১ মে থেকে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা শুরু হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা