স্বাস্থ্য

করোনামুক্ত সাড়ে ২৬ লাখেরও বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এ ভাইরাসে এখন পর্যন্ত ৬০ লাখ ৩০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।

তবে এই মরণঘাতী ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে ২৬ লাখ ৫৯ হাজার ২৫০ জন সুস্থ হয়ে উঠেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাজনিত রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ৫ লাখ ১৯ হাজার ৫৬৯ জন, স্পেনে সেরে উঠেছে এক লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, ব্রাজিলে এক লাখ ৯৩ হাজার ১৮১, জার্মানিতে এক লাখ ৬৪ হাজার ১০০, রাশিয়ায় এক লাখ ৫৯ হাজার ২৫৭ জন, ইতালিতে এক লাখ ৫২ হাজার ৮৪৪, তুরস্কে এক লাখ ২৫ হাজার ৯৬৩, ইরানে এক লাখ ১৪ হাজার ৯৩১, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ২৯১ এবং ফ্রান্সে ৬৭ হাজার ৮০৩ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া মেক্সিকোতে ৫৯ হাজার ৬১০, কানাডায় ৪৭ হাজার ৫১৮, সুইজারল্যান্ডে ২৮ হাজার ৩০০, বেলজিয়ামে ১৫৬৮২, অস্ট্রিয়ায় ১৫৩৪৭, দক্ষিণ কোরিয়ায় ১০৩৯৮, অস্ট্রেলিয়ায় ৬৫৮২ এবং মালয়েশিয়ায় ৬২৩৫ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া এই করোনাভাইরাসে বাংলাদেশসহ বিশ্বে এখন পর্যন্ত তিন লাখ ৬৬ হাজার ৮০৯ জন রোগী মারা গেছে।

উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা