ছবি : সংগৃহীত
স্বাস্থ্য

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৭৭৮৫

সাননিউজ ডেস্ক: বিশ্বে নতুন করে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭ লাখ ৩৬ হাজার ৮০৪ জন। আর এ সময়ে মারা গেছেন ৭ হাজার ৭৮৫ জন। সবমিলিয়ে বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩১ কোটি ৩৮ লাখ ৭৫ হাজার ৪৩২ জন এবং মারা গেছেন ৫৫ লাখ ২০ হাজার ৬২২ জন। আগের ২৪ ঘণ্টার তুলনায় মৃত্যু বেড়েছে ৩ হাজারের বেশি।

করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস বুধবার (১২ জানুয়ারি) ভোরে এ তথ্য দিয়েছে।

সবশেষ তথ্য অনুযায়ী, নতুন ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ যুক্তরাষ্ট্রে; মৃত্যুতে শীর্ষে রয়েছে রাশিয়া। পোল্যান্ড, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি এবং ভিয়েতনাম। নতুন ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু কমেছে।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪৪ হাজার ২৭৪ জন এবং মারা গেছেন ২ হাজার ১২২ জন। দেশটিতে মোট ৬ কোটি ৩৩ লাখ ২৮ হাজার ৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৮ লাখ ৬৩ হাজার ৭৭৮ জন।

চীনের উহান শহরে ২০১৯ সালের ডিসেম্বরে সর্ব প্রথম কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছরের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা