ফাইল ছবি 
স্বাস্থ্য

চট্টগ্রামে নতুন ২৩৯ জন শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনাভাইরাসে চট্টগ্রাম জেলায় সর্বশেষ গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে ২৬০ জন। আক্রান্তের হার ১২ দশমিক ২৯ শতাংশ। তবে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ চার হাজার ৪২৭ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৩৫ জনে।

শনিবার (১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৯৪৪ জনের নমুনা পরীক্ষায় ২৩৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়।

এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় ১২ দশমিক ২৯ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে ২১৮ জন নগরের এবং ২১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৫২ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৬ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫৯ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৫০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৭ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ২০ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ১৫ জন, ল্যাব এইড হাসপাতাল ল্যাবে ১ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ১৪ জন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে ৫জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা