স্বাস্থ্য

করোনায় আক্রান্ত চুয়াডাঙ্গার এসপি

নিজস্ব প্রতিনিধি:

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) জাহিদুল ইসলামের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (১ আগস্ট) রাতে কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে।

সিভিল সার্জন ডা. এস এম মারুফ হাসান জানান, কিছু উপসর্গ দেখা দিলে গত ২৮ জুন নমুনা দিয়েছিলেন এসপি। নমুনা দেওয়ার পর থেকেই তিনি নিজ বাসভবনে কোয়ারেন্টিনে ছিলেন। এরপর শনিবার কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে পরীক্ষিত ৩০ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এর মধ্যে পুলিশ সুপারেরও রিপোর্ট পজিটিভ পাওয়া যায়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক জানান, পুলিশ সুপার জাহিদুল ইসলামের শরীরে কয়েকদিন আগে থেকে করোনার কিছু উপসর্গ দেখা দেয়। এরপর নমুনা দিয়ে তিনি সরকারি বাসভবনে হোম কোয়ারেন্টিনে ছিলেন। রিপোর্ট পজিটিভ আসার পর থেকে তিনি নিজ বাসভবনেই আইসোলেশনে রয়েছেন।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৪৬ জনে। সুস্থ হয়েছেন ৩০৯ জন, মারা গেছেন ১০ জন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ২০ শতাং...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা