ছবি : সংগৃহিত
স্বাস্থ্য

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় শনাক্ত ৪০

জেলা প্রতিনিধি: রাজধানীর মতো সারাদেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এদিকে ঢাকার পাশ্ববর্তী জেলা টাঙ্গাইলেও ছড়িয়ে পড়ছে এ মশাবাহিত রোগের ভয়াবহতা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে।

আরও পড়ুন: নোয়াখালীতে বিএনপির জনসমাবেশ

সোমবার (৩১ জুলাই) সকাল ৯টায় জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় এ জেলায় ৪০ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে, চলতি বছরের জানুয়ারি মাস থেকে সোমবার পর্যন্ত জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৪১৬ জনে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: ট্রাকভর্তি গাঁজা-ফেনসিডিলসহ আটক ২

এদের মধ্যে ৩০৪ জন সুস্থ হয়েছেন। ১১২ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং একজন মারা গেছেন।

ডেঙ্গু জ্বরে নতুন করে আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ২০ জন, মির্জাপুরে ১১ জন, নাগরপুরে ৬ জন, মধুপুরে ২ জন এবং গোপালপুরে ১ জন রয়েছেন।

আরও পড়ুন: রাজনীতির শিষ্টাচার রক্ষা করছে আ.লীগ

বর্তমানে ডেঙ্গুর রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে জানিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদেকুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মানুষের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন এবং জমানো পানি পরিষ্কার রাখতে হবে। যাতে করে ডেঙ্গু বিস্তার করতে না পারে।

আরও পড়ুন: স্ত্রীকে হত্যার পর উধাও স্বামী

ডেঙ্গু রোগীদের জন্য মশারি টাঙিয়ে আলাদা রাখার ব্যবস্থার করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

নোয়াখালীতে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কামরুল হাস...

বাড়িতে ঝুলে ছিল মুদি দোকানির অর্ধগলিত মরদেহ

নোয়াখালীর সেনবাগে নিজ বসতঘর থেকে মো.হানিফ ওরফে সুম...

কুষ্টিয়ায় রাতের আলোয় ফুটবল টুর্নামেন্ট

কুষ্টিয়ার মিরপুরে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের...

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভোলার লালমোহন উপজেলায় শিমগাছ রোপণ নিয়ে বাগ্বিতণ্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা