সংগৃহীত
স্বাস্থ্য

৪৯ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে ৪৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৪৭ হাজার ১৯৯ জনে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: আগে মানুষ পুলিশকে ভয় পেত

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

করোনায় আক্রান্ত হয়ে এই সময়ে কারো মৃত্যু হয়নি। মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৮২ জন অপরিবর্তিত রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১৯ জন। এই পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২০ লাখ ১৪ হাজার ৪৪৩ জন।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় মোট ৬০৭ নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮.০৭ শতাংশ। মহামারির শুরু থেকে এই পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.০৮ শতাংশ।

আরও পড়ুন: বাংলাদেশকে সহায়তা করবে যুক্তরাজ্য

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১ম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট ২ দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

১৫ নভেম্বর ‘অভিষেক’ ম্যাচে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো

অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলের মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্ত...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ইতালিতে জরুরি অবস্থা জারি, শহরে শহরে আঁটসাঁট নিরাপত্তা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। এর প্রতি...

মোংলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত মাদক কারবারি  রহিম গ্রেফতার

মোংলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত মোঃ আব্দুর...

উৎসবমুখর পরিবেশে নরসিংদীতে ম্যারাথন অনুষ্ঠিত

সুস্থ জীবনধারা ও শারীরিক সচেতনতার বার্তা ও ব্যাপক...

ওয়েলসকে রুখে দিয়ে বাংলাদেশের দারুণ শুরু

ফুটবল পরাশক্তি ও ঐতিহ্যবাহী দেশ ওয়েলসের বিপক্ষে দারুণ লড়াকু মানসিকতা প্রদর্শন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা