ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাশিয়ায় ইউক্রেনের হামলা, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার একটি অ্যাপার্টমেন্ট ব্লকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

আরও পড়ুন: পুতিন প্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দিচ্ছেন

রোববার (১২ মে) এ হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।

সোমবার (১৩ মে) রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন থেকে উৎক্ষেপণ করা সোভিয়েত যুগের ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি অ্যাপার্টমেন্ট ব্লকের একটি অংশ ধসে পড়েছে। এতে ১৫ জন নিহত হয়েছেন। বেলগোরোড অঞ্চলে এ পর্যন্ত এটাই সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা।

ওই অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেন, রোববার কিয়েভের পৃথক হামলায় আরও ৪ জন মারা গেছে। রোববার বিভিন্নস্থানে হামলার ঘটনায় ২৭ জন আহত হয়েছে বলে টেলিগ্রামের এক পোস্টে নিশ্চিত করেন তিনি।

আরও পড়ুন: ভারতের কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা

রুশ কর্মকর্তারা জানান, বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। টোচকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একাধিক অ্যাডলার ও আরএম-৭০ ভ্যাম্পায়ার (এমএলআরএস) লঞ্চ রকেট সিস্টেম এর অন্তর্ভূক্ত ছিল।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বেলগোরোডে অন্তত ১২টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। এ ঘটনাকে আবাসিক এলাকায় সন্ত্রাসী হামলা বলে অভিহিত করা হয়েছে।

আরও পড়ুন: ভারতে ৪র্থ দফার ভোটগ্রহণ শুরু

এ হামলাকে বর্বর হামলা উল্লেখ করে মন্ত্রণালয় আরও বলেছে, বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোকে টার্গেট করা অপরাধমূলক কর্মকাণ্ড।

সামাজিক মাধ্যমে এ ঘটনার বেশ কিছু ফুটেজে দেখা গেছে, বহুতল একটি ভবন ধসে পড়ছে। ক্রেমলিন জানায়, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ হামলার বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা