সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : চেক প্রজাতন্ত্রে একটি মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

আরও পড়ুন : দ. আফ্রিকায় বন্যায় ২২ জনের মৃত্যু

বৃহস্পতিবার (৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৫ জুন) স্থানীয় সময় রাত ১১টার দিকে ওই দুই ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। যাত্রীবাহী ট্রেনটিতে ৩০০ জনের বেশি যাত্রী ছিল। ট্রেনটি ইউক্রেনের দিকে যাচ্ছিল।

আরও পড়ুন : গাজায় শরণার্থী শিবিরে হামলা, নিহত ২৭

যাত্রীবাহী ট্রেনটি প্রাগ থেকে পশ্চিম ইউক্রেনের শহর চপে যাচ্ছিল। পথিমধ্যে স্লোভাকিয়া সীমান্তে পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে। এতে অনেক বিদেশি যাত্রীও ছিলেন।

প্রতিবেদন আরও বলা হয়, দুর্ঘটনার পরপরই পুলিশ ও দমকল বাহিনীসহ জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গেছেন। দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

আরও পড়ুন : গ্রিসের জাহাজে হুথিদের হামলা

এদিকে দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি শোক ও দুঃখ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি দিয়েছেন চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

১৫ নভেম্বর ‘অভিষেক’ ম্যাচে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো

অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলের মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্ত...

বুরকিনা ফাসোর সামরিক সরকারের বিতর্কিত সিদ্ধান্ত

এক নজরে বুরকিনা ফাসোর নতুন সিদ্ধান্ত ও পরিস্থিতি

চাঁদাবাজি শক্ত হাতে নির্মূলে দ্রুতই নতুন আইন হবে: আইজিপি

চাঁদাবাজি শক্ত হাতে নির্মূলে শিগগিরই নতুন আইন আসতে...

জর্ডনের গির্জায় মুহুর্মুহু গুলিবর্ষণ, অতর্কিত হামলায় মৃত্যু ৬ জনের!

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে খ্রিস্টান সম্প্রদায়ের একটি উপাসনালয়ে সশস্ত্র হামলার...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ইতালিতে জরুরি অবস্থা জারি, শহরে শহরে আঁটসাঁট নিরাপত্তা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। এর প্রতি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা