ভারী বর্ষণে ভেসে গেছে মুম্বাই শহর
আন্তর্জাতিক

ভারী বর্ষণে ভেসে গেছে মুম্বাই শহর

আন্তর্জাতিক ডেস্কঃ

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের মুম্বাই। শহরের রেললাইনসহ বিভিন্ন জায়গায় পাটি উঠেছে। তুমুল বৃষ্টিতে পানির নিচে রাস্তা, বাতিল একাধিক ট্রেন, বাস ও রেল পরিষেবা ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে৷

আবহাওয়া অফিস থেকে আগেই জানানো হয়েছিল যে বুধবার (২৩ সেপ্টেম্বর) মুম্বাইতে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বহু জায়গায় মানুষ আটকে গেছে৷ পুলিশ স্থানীয় মানুষের সাহায্যে তাদের উদ্ধার করেছেন এবং সুরক্ষিত জায়গায় পৌঁছে দিয়েছেন ৷ অতিভারি বৃষ্টির জেরে ট্রেন পরিষেবাও ব্যাহত হয়েছে৷

বাস ও রেল পরিষেবা ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে৷ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে প্রবল বৃষ্টি শুরু হয়। পানি জমে যাওয়ায় সেন্ট্রাল রেলওয়ে একাধিক ট্রেন বাতিল করে দিয়েছে এবং বেশ কিছু ট্রেনের রুট বদল করে দেওয়া হয়েছে৷

অন্যদিকে দিল্লিতেও এদিন হালকা বৃষ্টি শুরু হয়েছে৷ এর জেরে মঙ্গলবারের প্রচণ্ড অস্বস্তিকর গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে৷ দিল্লিতে গত ১৩ দিনে বৃষ্টি হয়নি। ৮ সেপ্টেম্বর সফদরগঞ্জে শেষ বৃষ্টি হয়েছিল৷ চলতি মাসে দিল্লিতে কেবল ৩ দিন বৃষ্টি হয়েছে৷

বৃষ্টি না হওয়ায় আর্দ্রতা ও গরমে নাজেহাল অবস্থা হচ্ছিল সাধারণ মানুষের৷ সেপ্টেম্বরে ৮০ শতাংশ কম বৃষ্টি হয়েছে ভারতের রাজধানীতে৷

সান নিউজ/ বিএম/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা