সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

হানিয়া পরিবারের ১০ সদস্যসহ ২৮ জনকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর বিমান হামলায় অন্তত ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে হামাস প্রধান ইসমাইল হানিয়ার বোনসহ পরিবারে ১০ সদস্য রয়েছেন।

আরও পড়ুন : রাশিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৮

মঙ্গলবার (২৫ জুন) ভোরের আলো ফোটার আগেই চালানো ইসরাইলি বাহিনীর এই বর্বরোচিত হামলাকে ‘গণহত্যা’ বলে বর্ণনা করেছে হামাস।

হামাস জানায়, ‘গাজা উপত্যকায় আমাদের নিরীহ ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা অব্যাহত রাখার জন্য আমরা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনকে দায়ী করছি। কেননা তারা ইহুদিবাদী সরকার এবং তার অপরাধী সেনাবাহিনীকে ধারাবাহিকভাবে রাজনৈতিক ও সামরিক শেল্টার দিয়ে আসছে। ’

গাজার স্বাস্থ্য কর্মকর্তা ও চিকিত্সকরা বলেন, গতরাতে ইসরাইলি ট্যাঙ্কগুলো গাজার দক্ষিণে রাফাহ শহরের পশ্চিমাঞ্চলে আরও গভীরভাবে হামলা চালিয়ে বাড়িঘর গুড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন : মমতার অভিযোগ সঠিক নয়

এসময় গাজা শহরের দুটি স্কুলে ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়া আটটি ঐতিহাসিক শরণার্থী শিবিরের মধ্যে শাতি (সৈকত) নামক ক্যাম্পের আওতাধীন একটি বাড়িতে আরেক হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়ার বোনসহ তার পরিবারের ১০ সদস্য নিহত হয়েছেন।

হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া বর্তমানে কাতারে অবস্থান করছেন এবং তিনি সেখান থেকেই সংগঠনটির রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন। হানিয়া এর আগে ইসরাইলি বিমান হামলায় তার তিন ছেলেসহ বহু আত্মীয়-স্বজনকে হারিয়েছেন৷

আরও পড়ুন : স্কুল-শরণার্থী শিবিরে হামলা, নিহত ১১

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, গতরাতে তাদের বাহিনী গাজা শহরে ইসলামি যোদ্ধাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, যারা ইসরাইলে হামলার পরিকল্পনায় জড়িত ছিল। নিহতদের মধ্যে ইসরালিদের জিম্মি করে রাখা এবং গত ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত আক্রমণে অংশ নেওয়া বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে।

ইসরাইলি বিমান বাহিনীর দাবি, তারা উত্তর গাজা উপত্যকার শাতি এবং দারাজ তুফাতে হামাস যোদ্ধাদের ব্যবহৃত দুটি কাঠামোতে আঘাত হেনেছে। হামাস যোদ্ধারা ওই স্কুল কম্পাউন্ডের ভেতরেই কাজ করত, যেগুলোকে হামাস তার ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের জন্য ঢাল হিসেবে ব্যবহার করত।

আরও পড়ুন : দ. কোরিয়ায় ভয়াবহ আগুন, নিহত ২০

তবে হামাস ইসরাইলি বাহিনীর ওই দাবির বিষয়টি অস্বীকার করে বলেছে, তারা তাদের সামরিক উদ্দেশ্যে স্কুল ও হাসপাতালের মতো বেসামরিক স্থাপনাগুলো ব্যবহার করে না।

সেইসঙ্গে গোষ্ঠীটি ওই দুটি স্কুল এবং শাতি ক্যাম্পের ওই বাড়িতে চালানো বর্বরোচিত হামলাকে ‘গণহত্যা’ বলে বর্ণনা করেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা