সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বাংলাদেশে ফেরার অঙ্গীকার করে বলেন, “আমি খুব শিগগির দেশে ফিরবো, ইনশাআল্লাহ। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বলেন, “এই পরাজয় আমার, তবে জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ”।

আরও পড়ুন: চিলিতে বিমান বিধ্বস্তে নিহত ৮

রোববার (১১ আগস্ট) বিকেলে ভারতীয় সংবাদমাধ্যকে দেয়া ১ বার্তায় এই কথা বলেন তিনি।

আ’লীগ সভাপতি বলেন, ‘আমি নিজেকে সরিয়ে নিয়েছি। আপনাদের সমর্থনেই আমি এসেছিলাম এবং আপনারা ছিলেন আমার শক্তি। এখন আপনারা আমাকে আর চাননি, তখন আমি নিজে থেকেই সরে গেছি, পদত্যাগ করেছি। আমার যে সকল কর্মী আছেন, তারা কেউ নিজের মনোবল হারাবেন না। আ’লীগ বারবারই উঠে দাঁড়িয়েছে।

এই সময় তিনি আবারও দাবি করেন, তিনি কোন শিক্ষার্থীদের রাজাকার বলেননি। তার ঐ বক্তব্যটি বিকৃত করা হয়েছে।

আরও পড়ুন: হামাসের আরেক জ্যেষ্ঠ কমান্ডার নিহত

সাবেক প্রধানমন্ত্রী আরও বলেন, আমি তরুণ শিক্ষার্থীদের আবারও বলছি, আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি। আমার কথাটি বিকৃত করা হয়েছে। একটি পক্ষ এখানে সুযোগ নিয়েছে।

উল্লেখ্য, গণঅভ্যুত্থানের মুখে গত সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালান তিনি। এিই মাধ্যমে তার দেড় দশকের বেশি সময়কার শাসনের অবসান ঘটে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা