সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ত্রিপুরায় বন্যায় নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় রেকর্ড ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১৯ জনে দারিয়েছে। এ সময় নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এছাড়াও হাজার হাজার মানুষ তাদের নিজ নিজ বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে ঠাই নিয়েছেন। এই রাজ্যটিতে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৭ লাখ। এর ফলে কিছু কিছু স্থানে বহু ভূমিধসের ঘটনাও ঘটেছে।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় ৫০ ফিলিস্তিনি নিহত

শুক্রবার (২২ আগস্ট) ভোরে ১ প্রতিবেদনে এ তথ্যটি জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এতে বলা হয়েছে, গত ৪ দিন ধরে ত্রিপুরায় ভারী বর্ষণের ফলে বন্যা পরিস্থিতি বৃহস্পতিবারও ভয়াবহ অবস্থায় ছিলো। এই দিন দক্ষিণ ত্রিপুরায় কাদার স্রোতে চাপা পড়ে নারী ও শিশুসহ ৭ জনের মৃত্যু হয়েছে।

ভারতীয় আবহাওয়া বিভাগ ত্রিপুরার ৮টি জেলার জন্যই ‘রেড অ্যালার্ট’ বজায় রেখেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এ সময় বন্যা কবলিত এলাকায় সাহায্য ও সহায়তা আরও বাড়াতে বিমান বাহিনী কাজ করছেন।

এছাড়াও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) আরও দল সেখানে মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: লোহিত সাগরে ফের হামলা

এদিখে ভারতীয় বিমান বাহিনীর ২টি সি-১৩০ এবং ১টি এএন-৩২ বিমান এই ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য কাজ করেছে। এছাড়াও হেলিকপ্টারগুলোও দুর্গত এলাকায় পৌঁছাতে এবং আরও ত্রাণ তৎপরতা চালাতে কাজ চালিযে যাচ্ছে।

এ সময় ত্রিপুরা রাজ্যের নদীগুলোর পানির স্তর এখনও উল্লেখযোগ্যভাবে বেশি রয়ে গেছে। এতে গোমতি, দক্ষিণ ত্রিপুরা, উনাকোটি এবং পশ্চিম ত্রিপুরা জেলাগুলো বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অপরদিকে ধলাই, খোয়াই, দক্ষিণ ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা, উত্তর ত্রিপুরা এবং উনাকোটিসহ ৬টি জেলায় নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ৮ জেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

সকল কিছু মিলিয়ে এই রাজ্যে ৬৫,৪০০ জনেরও বেশি মানুষকে আশ্রয় দেওয়ার জন্য গত সোমবার (১৯ আগস্ট) থেকে জেলা প্রশাসন ৪৫০টি ত্রাণ শিবির খুলেছে। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ১৭ লাখ।

এই বন্যার কারণে ত্রিপুরা রাজ্যে ২০৩২টি স্থানে ভূমিধস হয়েছে, এর মধ্যে ১৭৮৯টি ইতিমধ্যে পরিষ্কার করা হয়েছে। এদিকে পুরোদমে চলছে এর সংস্কার কাজ। ১৯৫২টি স্থানে রাস্তায় ভাঙনের ঘটনা ঘটেছে, তার মধ্যে ৫৭৯টি স্থানে এখন পর্যন্ত ভাঙন মেরামত করে পরিষেবা পুনঃরুদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ভারতে বিস্ফোরণে নিহত ১৭

এছাড়াও আগরতলা-সমস্ত রেল পরিষেবা স্থগিত করা হয়েছে। এরপর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে গোমতী, দক্ষিণ ত্রিপুরা এবং অন্যান্য বন্যা দুর্গত এলাকায় টেলিযোগাযোগ মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।

এ সময় দেশটির আবহাওয়া দপ্তর এই রাজ্যের অনেক জায়গায় শুক্রবার এবং শনিবার ভারী-অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সারা রাজ্যে শুক্রবার এবং শনিবার ৪টি জেলায় “রেড অ্যালার্ট” জারি করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা