সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ক্যাসিনোর লাইসেন্স দিলো আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের ১ম দেশ হিসেবে নিজ ভূখণ্ডে বাণিজ্যিক ক্যাসিনো খোলার লাইসেন্স দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এ সময় যুক্তরাষ্ট্রভিত্তিক হোটেল এবং ক্যাসিনো কোম্পানি উইন রিসোর্টকে এ লাইসেন্স প্রদান করেছে।

শনিবার (৬অক্টোবর) এ তথ্য জানায় ব্লুমবার্গ।

আরও পড়ুন: ৬ দিনে ৪৪০ হিজবুল্লাহ যোদ্ধা নিহত

এদিকে,যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের প্রধান শহর লাস ভেগাসে হলো উইন রিসোর্টের সদর দপ্তর। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের আমিরাতের রাস আল খামিয়া এমিরেত (রাজ্য) আল মারজান দ্বীপে একটি বিলাসবহুল রিসোর্ট নির্মাণ করছে উইন রিসোর্টে। ঐ রিসোর্টে একটি ক্যাসিনো খোলার জন্য আমিরাতের সরকারের কাছে আবেদন করেছিলো কোম্পানিটি। সেই আবেদন মঞ্জুর করে শনিবার উইন রিসোর্টকে ক্যাসিনো লাইসেন্স প্রদান করে আমিরাতের সরকার।

অপরদিকে, উইন রিসোর্ট ও আল মারজান দ্বীপ এবং রাস আল খামিয়ার যৌথ বিনিয়োগে নির্মাণ হচ্ছে এ রিসোর্টটি। বিগত আগস্টে এক বিবৃতিতে উইন রিসোর্ট জানায়,
এ প্রকল্পটির জন্য এখন পর্যন্ত ৫১ কোটি ৪০ লাখ ডলার বিনিয়োগ করেছে উইন কোম্পানি কর্তৃপক্ষ। ১,৫৪২টি কক্ষ বিশিষ্ট বিলাস বহুল এই রিসোর্টটি উদ্বোধন করা হবে ২০২৭ সালে।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলা, নিহত ২৪

অন্যদিকে, ইসলাম ধর্মে জুয়া নিষিদ্ধ হওয়ায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো আরব আমিরাতেও জুয়া খেলা সর্ম্পূন নিষিদ্ধ। কিন্তু উইন রিসোর্টের আবেদনপত্রে উল্লেখ করছিলো যে, ইউরোপ-এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে সকল পর্যটক আসেন, শুধু তাদেরকেই এই ক্যাসিনোতে প্রবেশ করতে দেওয়া হবে। মূলত এই শর্তের ওপর ভিত্তি করেই তাদেরকে লাইসেন্স প্রদান করেছে আবুধাবি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা