সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ট্রাম্পের হোটেলের সামনে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লাস ভেগাস হোটেলের সামনে টেসলার একটি সাইবারট্রাকে বিস্ফোরণ হয়েছে। এতে এখন পর্যন্ত ১ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৭ জন।

আরও পড়ুন: মন্টিনিগ্রোতে গোলাগুলি, নিহত ১০

বুধবার (১ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে এ ঘটনা ঘটে। এটি কোনো সন্ত্রাসী হামলা ছিল কি না সেটি তদন্ত করছে এফবিআই।

হোটেলের ভেতর ও বাইরে থেকে ধারণ করা ভিডিও থেকে দেখা গেছে, দাঁড়িয়ে থাকা গাড়িটি বিকট শব্দে বিস্ফোরিত হয়েছে। এরপর এটির ভেতর থেকে অগ্নিশিখা বেরুতে থাকে।

ইলন মাস্ক জানিয়েছেন, গাড়ির প্রযুক্তিগত কোনো কারণে বিস্ফোরণ ঘটেনি। হয় কোনো আতশবাজি অথবা বোমার কারণে এটি বিস্ফোরিত হয়েছে। এখন খুঁজে বের করার চেষ্টা হচ্ছে, টেসলার এই গাড়ির সঙ্গে কোনো সন্ত্রাসী হামলার সংশ্লিষ্টতা আছে কি না। সূত্র: রয়টার্স

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা