সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পাকিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার নওশেরা এলাকায় জুমার নামাজের পর একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু মানুষের হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) খাইবার পাখতুনখোয়ার নওশেরা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নওশেরা পুলিশ কর্মকর্তা (ডিপিও) আব্দুল রশিদ।

আরও পড়ুন: ধ্বংসস্তূপে মিলল আরও ১৭ লাশ

জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র মাহে রমজানের আগে এটি ছিলো শেষ জুমা। তাই আজ বেশি মানুষের উপস্থিতি ছিলো। মসজিদটি একটি মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থিত। মাদ্রাসার শিক্ষার্থীদের আজই ছুটিতে যাওয়ার কথা ছিলো।

ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকারী কর্মীরা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছ। তাছাড়াও পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

ডনের কেপি ব্যুরো প্রধান আলী আকবর জানিয়েছেন, দেশটির নওশেরায় বর্তমানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা