সংগৃহিত ছবি
আন্তর্জাতিক

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ১৬ হুথি সদস্য 

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনে মার্কিন বিমান হামলায় ১৬ হুথি সদস্য নিহত হয়েছেন। হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানীসহ দেশটির একটি অংশ নিয়ন্ত্রণ করছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা আনাদোলু।

আরও পড়ুন: গাজায় ৪০০ জনের মৃত্যুতে যা বললেন নেতানিয়াহু

বুধবার (১৯ মার্চ) রাতে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বার্তাসংস্থাটি বলছে, বুধবার রাতে ইয়েমেনের হুথি গোষ্ঠী ঘোষণা করেছে— মার্কিন বিমান হামলায় তাদের ১৬ জন সদস্য নিহত হয়েছেন। হুথি-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা সাবা অবশ্য হতাহতের পরিস্থিতি, সময় বা সঠিক অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট বিবরণ দেয়নি।

এর আগে, রাজধানী সানাসহ ইয়েমেনের বেশ কয়েকটি এলাকায় মার্কিন বিমান হামলায় সাতজন নারী এবং দুই শিশু আহত হয়েছে বলে জানানো হয়েছিল। হুথি-সংশ্লিষ্ট আল-মাসিরাহ টিভি অনুসারে, আল-জাওফ প্রদেশের সাদা, আল-হাজম জেলা এবং আল-বায়দা প্রদেশের আস সাওয়াদিয়াহ জেলায় বিমান হামলা চালানো হয়েছিল।

এর আগে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি হুথিদের বিরুদ্ধে বড় আক্রমণ চালানোর নির্দেশ দিয়েছেন।

হুথিদের প্রতিবেদন অনুসারে, সেই সময় থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত— আনাদোলু ইয়েমেনে কয়েক ডজন মার্কিন বিমান হামলা রেকর্ড করেছে — যার ফলে ৫৩ জন নিহত এবং ১০৭ জন আহত হয়েছের। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ আন্তোনি...

চলতি বছরের ১৯ জানুয়ারি ইসরায়েল এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই ছিল ইয়েমেনে প্রথম বিমান হামলা।

এদিকে ইয়েমেনে মার্কিন সামরিক বাহিনী নতুন করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। হুথি পরিচালিত সংবাদ চ্যানেল আল মাসিরাহ টিভি জানিয়েছে, মার্কিন সেনাবাহিনী হোদেইদাহ প্রদেশে পাঁচটি অভিযান চালিয়েছে, জাবিদে একটি তুলা প্রক্রিয়াকরণ কারখানায় হামলা চালিয়েছে।

লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইরান-সমর্থিত এই গোষ্ঠীর ইসরায়েলি-সংশ্লিষ্ট জাহাজ লক্ষ্য করে অভিযানের প্রতিক্রিয়ায় সপ্তাহান্তে হুথিদের বিরুদ্ধে পুনরায় হামলা শুরু করার পর থেকে টানা পঞ্চম রাতে ইয়েমেনে মার্কিন সেনাবাহিনীর হামলার ঘটনা ঘটল।

সংঘাত-বিধ্বস্ত দেশটিতে নতুন করে সহিংসতার আশঙ্কা বৃদ্ধি পাওয়ায় মার্কিন হামলায় এখন পর্যন্ত কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন।

মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বুধবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে হুথিদের বিরুদ্ধে ‘২৪/৭ অভিযান’ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে। তবে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে তাদের সর্বশেষ হামলার বিষয়টি নিশ্চিত করেনি সেন্টকম।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা