ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্ববাণিজ্যে শান্তির হাওয়া: ট্রাম্প–শি বৈঠকে নতুন যুগের সূচনা

সান নিউজ অনলাইন 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠককে “অসাধারণ” বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠক শেষে উভয় দেশই পারস্পরিক অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের ছাড়ের ঘোষণা দিয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, যুক্তরাষ্ট্র চীনের পণ্যের ওপর আরোপিত আমদানি শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশে নামিয়ে এনেছে। এর বিনিময়ে চীন যুক্তরাষ্ট্র থেকে পুনরায় সয়াবিন আমদানি শুরু, বিরল খনিজ সরবরাহ নিশ্চিত, এবং অবৈধ মাদক ফেন্টানিল পাচার দমনের অঙ্গীকার করেছে।

দেশে ফেরার পথে “এয়ার ফোর্স ওয়ান”-এ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন,

“আমার মতে, এটা ছিল এক অসাধারণ বৈঠক। আমরা দুজনই বুঝেছি, আমাদের দেশগুলোর স্বার্থে একে অপরের সঙ্গে কাজ করা জরুরি।”
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, এই বৈঠকে দুই দেশের মধ্যে একটি নতুন বাণিজ্য কাঠামো নির্ধারিত হয়েছে, যার মাধ্যমে চীন ধীরে ধীরে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক থেকে অব্যাহতি পাবে। পাশাপাশি, বিরল খনিজ রপ্তানিতে থাকা কঠোর নিষেধাজ্ঞাগুলোও শিথিল করা হবে।

ওয়াশিংটনের কর্মকর্তারা বলছেন, এই চুক্তির ফলে বৈশ্বিক বাজারে স্বস্তি ফিরবে, বিশেষ করে প্রযুক্তি ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় কমে আসবে।

অন্যদিকে, বেইজিং এই বৈঠককে “পারস্পরিক আস্থা ও সহযোগিতার নতুন অধ্যায়” বলে উল্লেখ করেছে।

বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প-শি বৈঠকের এই সিদ্ধান্ত শুধু দুই দেশের অর্থনৈতিক সম্পর্কেই নয়, বরং বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায়ও ইতিবাচক প্রভাব ফেলবে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা