ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

চীন ইরানকে অস্ত্র বিক্রি করলে হতাশ হবো: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তবে হতাশ হবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে চীন ইরানকে কাঁধে বহনযোগ্য ৩০০ থেকে ৪০০টি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক সরবরাহ করতে পারে। এই প্রতিবেদন প্রকাশের পরই বিষয়টি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান তিনি।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ব্যক্তিগতভাবে তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বেইজিং তেহরানের কাছে কোনো ধরনের অস্ত্র বিক্রি করবে না, ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প সেই অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

পূর্বে সিএনএন-এর প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা মূল্যায়নের বরাতে জানানো হয়েছিল যে তেহরান তাদের সামরিক সরঞ্জাম পূরণের চেষ্টা চালাচ্ছে এবং বেইজিং তাদের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। তবে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, বেইজিং ও মস্কো ইরানকে অস্ত্র সরবরাহ থেকে বিরত রয়েছে এবং এমন পদক্ষেপ তাদের নিজেদের স্বার্থের পরিপন্থী হবে।

মার্কিন সামরিক স্থাপনায় ধারাবাহিক হামলার পর রাশিয়া ও চীনের গোয়েন্দা নেটওয়ার্ক তেহরানকে কোনো তথ্য প্রদান করছে কি না, ওয়াশিংটন তা খতিয়ে দেখছে। ট্রাম্প স্মরণ করিয়ে দেন যে গত মে মাসে বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠকে শি জিনপিং তাকে স্পষ্টভাবে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তিনি তার কথা বিশ্বাস করছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও অনুরূপ প্রতিশ্রুতি দিয়েছেন উল্লেখ করে ট্রাম্প জানান, ‘পুতিন বোঝেন যে আমি ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করি না, বরং ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে বিক্রি করি। তারা পুরো মূল্য পরিশোধ করে এবং সেই অস্ত্র কীভাবে বণ্টন হয় সে বিষয়ে আমার ধারণা নেই।’ বিশ্বনেতাদের এই ব্যক্তিগত প্রতিশ্রুতিতে আস্থা রেখে ট্রাম্প আশা করেন যে তিনি নিরাশ হবেন না।

সূত্র: এনডিটিভি

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা