ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা আবদুল মালিক আল-হুথি । ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারিত্বের ইতিহাসের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট বা মোড় হিসেবে উল্লেখ করেছেন ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা আবদুল মালিক আল-হুথি। সম্প্রতি এই অভিযানের তৃতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক টেলিভিশন ভাষণে তিনি এই মন্তব্য করেন।

ভাষণে আল-হুথি জানান, হঠাৎ চালানো এই সাহসী আক্রমণ ইসরায়েলি রাষ্ট্রব্যবস্থার ভিত কাঁপিয়ে দিয়েছে এবং তাদের ভেতরের চরম দুর্বলতা বিশ্ববাসীর সামনে উন্মোচন করেছে। দখলকৃত অঞ্চলে বর্তমানে যে তীব্র আতঙ্ক ও অস্থিরতা দেখা যাচ্ছে, তা মূলত এই অভিযানেরই অনিবার্য পরিণতি।

ফিলিস্তিনিদের প্রতি বিশ্ববাসীর প্রতিক্রিয়া নিয়ে হতাশা প্রকাশ করে আনসারুল্লাহ নেতা বলেন, আল-আকসা তুফান মুসলিম দেশগুলোর সামনে ফিলিস্তিনিদের পক্ষে নৈতিক ও মানবিক দায়িত্ব পালনের অনন্য সুযোগ এনে দিয়েছিল। অথচ যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে রক্ষায় মরিয়া হয়ে মাঠে নামলেও বেশিরভাগ মুসলিম রাষ্ট্র প্রয়োজনীয় ভূমিকা রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

গাজায় চলমান নৃশংসতার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করে তিনি বলেন, ওয়াশিংটন তাদের বিশাল অস্ত্রভাণ্ডার ও রাজনৈতিক প্রভাব ইসরায়েলের হাতে তুলে দিয়েছে। মার্কিন বোমার সাহায্যে গাজার ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, স্নাইপার ও নির্বিচারে বোমা হামলা চালিয়ে নারী-শিশুদের হত্যা করা হচ্ছে এবং খাদ্যকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে চরম মানবিক বিপর্যয় তৈরি করা হয়েছে।

মুসলিম দেশগুলোর উদাসীনতার সমালোচনা করলেও তিনি ফিলিস্তিনিদের দীর্ঘস্থায়ী দৃঢ়তা ও প্রতিরোধ ক্ষমতার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি জানান, ইরান, হিজবুল্লাহ এবং ইরাকের প্রতিরোধ গোষ্ঠীগুলোর পাশাপাশি ইয়েমেনের জনগণ শুরু থেকেই ফিলিস্তিনের পক্ষে লড়াই চালিয়ে যাচ্ছে।

আঞ্চলিক রাজনীতি প্রসঙ্গে সৌদি আরবের কঠোর সমালোচনা করে আল-হুথি অভিযোগ করেন, রিয়াদ ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোকে সন্ত্রাসী তকমা দিয়েছে এবং ইসরায়েলি বিমানের জন্য নিজেদের আকাশসীমা উন্মুক্ত রেখেছে। পরিশেষে, বিদেশি শক্তির আগ্রাসন মোকাবেলায় ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘটনাকে গোটা মুসলিম বিশ্বের জন্য একটি বড় শিক্ষা ও অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন তিনি।

সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা