ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গাত্মক মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

মুসলিম বিশ্বে বহুল প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলার সময় তিনি বলেন, মধ্যপ্রাচ্যের কারও নাম মনে না থাকলে তাকে ‘মোহাম্মদ’ বলে ডাকলেই চলে।

শনিবার (১৭ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ডালটনে এক নির্বাচনী সমাবেশে এ মন্তব্য করেন ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে ডালটন মিউনিসিপ্যাল বিমানবন্দরে সমাবেশটির আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের কারও নাম জানা না থাকলে তাকে ‘মোহাম্মদ’ বলে সম্বোধন করা যেতে পারে। তার দাবি, এভাবে ডাকলে ৬৫ শতাংশ ক্ষেত্রে নামটি মিলে যায়।

ভাষণে ইরানের প্রসঙ্গ টেনে ট্রাম্প আরও বলেন, ইরানই একমাত্র দেশ, যেখানে কেউ প্রেসিডেন্ট হতে চান না। এ সময় কয়েকজন কাল্পনিক ব্যক্তির দিকে তাকিয়ে রসিকতার সুরে তিনি জানতে চান, তাদের কেউ দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নিতে আগ্রহী কি না। তবে ২০২৪ সাল থেকে মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

ট্রাম্পের এ মন্তব্যের পর সমাবেশে উপস্থিত দর্শকদের কাছ থেকে তুলনামূলকভাবে সীমিত প্রতিক্রিয়া দেখা যায়। অন্যদিকে, মানবাধিকার সংস্থা ও যুক্তরাষ্ট্রে মুসলিমদের অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন মুসলিম ও অভিবাসীদের নিয়ে ট্রাম্পের বারবার করা অবমাননাকর মন্তব্যের সমালোচনা করেছে।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (সিএআইআর) এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের অভিবাসনবিরোধী অবস্থান এবং দ্বিতীয় মেয়াদের বিভিন্ন নীতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে ইসলামবিদ্বেষ ও মুসলিমদের প্রতি বিদ্বেষ উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে সংস্থাটি মনে করে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

শ্রীমঙ্গলে অক্ষত অজগর সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় রাস্...

ঘরেই তৈরি করুন রকমারি সুস্বাদু নিমকি

বিজয়া দশমী মানেই রসগোল্লা, সন্দেশ আর হরেক রকমের মিষ্টির সমাহার। চন্দ্রপুলি, ত...

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

রিসোর্টে অবৈধ কার্যক্রম বন্ধের দাবিতে ভালুকায় মানববন্ধন

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ইস্তার...

ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে অন্ধকারে জিমি অ্যান্ডারসন

আন্তর্জাতিক আঙিনাকে আগেই বিদায় জানানো ইংলিশ পেস বোলিং কিংবদন্তি জেমস অ্যান্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা