আন্তর্জাতিক

বোমাতঙ্কে বুলগেরিয়ায় ইসরায়েল-অস্ট্রিয়া ফ্লাইটের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক

বোমা হামলার হুমকি পাওয়ার পর ইসরায়েলের তেল আবিব থেকে অস্ট্রিয়ার ভিয়েনাগামী একটি যাত্রীবাহী বিমান বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, তেল আবিব থেকে উড্ডয়নের পর রোমানিয়ার কাছাকাছি আকাশসীমায় পৌঁছালে উড়োজাহাজটির ক্রুরা একাধিকবার বোমা হামলার হুমকি পান। পরিস্থিতি বিবেচনায় পাইলট সোফিয়া বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। অবতরণের পর যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়।

বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানায়, সোফিয়া বিমানবন্দরে উড়োজাহাজটিতে পুঙ্খানুপুঙ্খ নিরাপত্তা তল্লাশি চালানো হয়। পরে কোনো সমস্যা না থাকায় বিমানটি আবার ভিয়েনার উদ্দেশে যাত্রা করে। এ সময় নিরাপত্তা নিশ্চিত করতে বুলগেরীয় বিমানবাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান পাঠানো হয়। যুদ্ধবিমানটি যাত্রীবাহী উড়োজাহাজটিকে পাহারা দিয়ে ভিয়েনা পর্যন্ত পৌঁছে দেয়।

এএফপিকে এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ারবাস এ৩২০ মডেলের উড়োজাহাজটিতে ৫১ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। হুমকি পাওয়ার প্রায় আধা ঘণ্টা পর বিমানটি নিরাপদে সোফিয়ায় অবতরণ করে। এরপরই শুরু হয় নিরাপত্তা তল্লাশি।

আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, ‘ওই-এলজেডই’ নিবন্ধন নম্বরের বিমানটি স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটের দিকে রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করে। পরে গতিপথ পরিবর্তন করে দক্ষিণ দিকে এগিয়ে সোফিয়া বিমানবন্দরে অবতরণ করে।

অন্যদিকে, ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম এডিএস-বি এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, ওই সময় বিমানটি ‘স্কোয়াক কোড ৭৭০০’ সংকেত পাঠাচ্ছিল। সাধারণত উড়োজাহাজে জরুরি পরিস্থিতি তৈরি হলে এ সংকেত ব্যবহার করা হয়।

ঘটনার পর একটি ক্রাইসিস রেসপন্স টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছে বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয়। পাশাপাশি হুমকির উৎস ও ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

এর আগে গত মাসের শেষ দিকে দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে কো-পাইলটের বিরুদ্ধে ক্যাপ্টেনকে আক্রমণের অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, তিনি ইচ্ছাকৃতভাবে বিমানটি বিধ্বস্ত করার পরিকল্পনা করেছিলেন। তবে ক্যাপ্টেন, যাত্রী ও অন্য ক্রুদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ছাড়া গত সপ্তাহে গ্রিসের করফু দ্বীপ থেকে জার্মানির নুরেমবার্গগামী একটি বাণিজ্যিক ফ্লাইট থেকে ভুলবশত বিমান ছিনতাইয়ের সতর্কবার্তা পাঠানো হয়। এ ঘটনার পর ক্রোয়েশিয়া ও জার্মানি উভয় দেশই নিরাপত্তার স্বার্থে যুদ্ধবিমান আকাশে পাঠায়।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা