আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে করোনা সংক্রমণের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণের বাকি আর মাত্র তিনদিন। এমন গুরুত্বপূর্ণ সময়ে দেশটিতে আবারও হু হু করে বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পাশাপাশি মার্কিন আইনপ্রণেতারাও আপ্রাণ চেষ্টা করছে সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকানোর। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, গত শুক্রবার যুক্তরাষ্ট্রে করোনা রোগী শনাক্তের সংখ্যা ৯০ লাখ ছাড়িয়েছে। আর মারা গেছেন ২ লাখ ২৯ হাজারেরও বেশি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, দেশটিতে সংক্রমণ শুরুর পর থেকে দ্রুততম সময়ে ১০ লাখ রোগী শনাক্তের রেকর্ড হয়েছে এ মাসে। সবশেষ ১৪ দিনেই সেখানে নতুন আক্রান্তের সংখ্যা ৮০ থেকে ৯০ লাখে পৌঁছেছে। রয়টার্সের হিসাবে, যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের নতুন রেকর্ডও হয়েছে গত বৃহস্পতিবার। এদিন অন্তত ৯১ হাজার ২৪৮ জন নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। বেড়েছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও। অক্টোবরে দেশটির হাসাপাতালগুলোতে করোনা রোগী ভর্তির হার বেড়েছে ৫০ শতাংশেরও বেশি।

এদিকে, প্রেসিডেন্ট নির্বাচনের শেষমুহূর্তে এভাবে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে শুরু করায় দুই পক্ষের কাছেই প্রচারণার প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে সেটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই করোনাভাইরাসকে হেলাফেলা করেছেন। পরে নিজেই আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সংক্রমণ ছড়িয়ে পড়েছে হোয়াইট হাউসে তার সহকর্মীদের মধ্যেও। তবে মহামারি নিয়ে এখনও নিজের অবস্থান বদলাননি এ রিপাবলিকান নেতা। তার নির্বাচনী সমাবেশগুলোতে সামাজিক দূরত্বের বালাই নেই বললেই চলে। সেখান থেকে ব্যাপক হারে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

তবে ট্রাম্পের দাবি, দেশে করোনা মহামারি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। গত শুক্রবারও তিনি এক টুইটে বলেছেন, যত বেশি পরীক্ষা, তত বেশি আক্রান্ত। আমাদের পরীক্ষা সবার সেরা। মৃত্যু অনেক কম। তবে নির্বাচনে ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী জো বাইডেন তার প্রচারণায় করোনা ইস্যুকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তার বেশিরভাগ সমাবেশই হচ্ছে ‘ড্রাইভ ইন’ পদ্ধতিতে, অর্থাৎ সমর্থকেরা গাড়িতে বসেই সমাবেশে অংশ নিচ্ছেন।

এছাড়া, মহামারি প্রতিরোধে ট্রাম্প প্রশাসনের ঘাড়ে ব্যর্থতার দায় চাপিয়েছেন এ ডেমোক্র্যাট নেতা। সংক্রমণ প্রতিরোধে সরকার যথেষ্ট ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন তিনি।সূত্র: আল জাজিরা

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা