আন্তর্জাতিক

ইথিওপিয়ার পররাষ্ট্রমন্ত্রী, সেনা ও গোয়েন্দাপ্রধান বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক : ইথিওপিয়ার সেনাপ্রধান, গোয়েন্দাপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী আবি আহমেদের কার্যালয় থেকে এক টুইট বার্তায় এই ঘোষণা দিয়ে তাদের স্থলাভিষিক্ত কারা হচ্ছেন সেটাও জানিয়েছে। দেশটির উত্তরের টাইগ্রে অঞ্চলে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর এ ঘোষণা আসলো। সংঘর্ষ এখনো চলছে।

বিবিসির সোমবারের অনলাইন প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রী আবি আহমেদের কার্যালয় থেকে দেশের তিনজন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্তের কোনো কারণ অবশ্য জানানো হয়নি। টাইগ্রেতে দীর্ঘদিন ধরেই দেশের কেন্দ্রীয় সরকার ও স্থানীয় প্রশাসনের মধ্যে নানা ইস্যুতে দ্বন্দ্ব চলছিল। গত বুধবার সেই দ্বন্দ্ব সংঘর্ষে রুপ নেয়।

ইতোমধ্যে কয়েক ডজন মানুষ মারা গেছে। দেশটির বিমানবাহিনী টাইগ্রে অঞ্চলে বিমান হামলা অব্যাহত রেখেছে। বিবিসি পূর্ব আফ্রিকার এই দেশটিতে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কার কথাও জানিয়েছে। আর যদি এই শঙ্কা বাস্তবে রুপ নেয় তাহলে এই গৃহযুদ্ধ ইথিওপিয়ার পার্শ্ববর্তী দেশগুলোকে অস্থিতিশীল করে তুলতে পারে।

জাতিসংঘ বলছে, সেখানকার আটটি পৃথক এলাকায় এখন দেশটির সেনাবাহিনী ও টাইগ্রের আঞ্চলিক সেনাদের মধ্যে সংঘর্ষ চলছে। এই সংঘর্ষের কারণে ৯০ লাখের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়ার হুমকির মুখে পড়েছে। এ ছাড়া টাইগ্রে অঞ্চলের মহাসড়কগুলো বন্ধ হয়ে যাওয়া ত্রাণ-সাহায্য পৌঁছানো যাচ্ছে না।

টাইগ্রেতে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর দেশটির পার্লামেন্টে জরুরি অধিবেশন আহ্বান করা হয়। সেখানেই এই তিন শীর্ষ কর্মকর্তাকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়া টাইগ্রের আঞ্চলিক সরকার ভেঙে দেয়ার পক্ষে ভোট দেয় পার্লামেন্ট। সরকার বলছে, টাইগ্রে সংবিধান লঙ্ঘন করেছে এবং সংকটে ফেলেছে সাংবিধানিক পদ্ধতিকে।

পার্লামেন্টের এমন সিদ্ধান্তের পর তাইগ্রের নেতা ডেব্রেটসিয়ন জেরবাইমাইকেল বলছেন, দেশে এখন গৃহযুদ্ধের হুমকির মুখে পড়েছে। তিনি এই গৃহযুদ্ধ যেন না মাধ্যে এ জন্য আফ্রিকান ইউনিয়নকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন। এর আগে আবি সরকারের বিরুদ্ধে ওই রাজ্যে আক্রমণের ষড়যন্ত্রের অভিযোগ আনেন তিনি।

টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার যতক্ষণ না পর্যন্ত আলোচনায় বসার ব্যাপারে রাজি হবে ততক্ষণ পর্যন্ত নিজের রক্ষার লড়াই চালিয়ে যাবে টাইগ্রে। গত বুধবার ইথিওপিয়ার নোবেলজয়ী প্রধানমন্ত্রী আবি আহমেদ টাইগ্রের সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানোর নির্দেশ দিলে সংঘর্ষ শুরু হয়।

এ ছাড়া তার মন্ত্রিসভা দেশের উত্তরাঞ্চলে ছয় মাসের জন্য জরুরি অবস্থা জারি করেন। ওই অঞ্চলটির সীমান্ত লাগোয়া দেশ হলো ইরিত্রিয়া। প্রসঙ্গত, ২০১৮ সালে আবি আহমেদ ক্ষমতায় আসার আগ পর্যন্ত তাইগ্রের নেতারা ইথিওপিয়ায় আধিপত্য দেখাতেন। ক্ষমতায় আসার পর তাদের প্রভাব কমানোর চেষ্টা করছেন আবি।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা