আন্তর্জাতিক

অর্মত্য সেনের পক্ষে পথে নেমেছে বিশিষ্টজনরা

আর্ন্তজাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেনের বাড়ির জমি বির্তককে কেন্দ্র করে পথে নামছেন বিশিষ্টজনরা। রোববার (২৭ ডিসেম্বর) বেলা ৩টায় পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সামনে একত্রিত হয়ে প্রতিবাদ জানাবেন তারা। পশ্চিমবঙ্গের বিজ্ঞান, প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি মন্ত্রী এবং নাট্যকার ব্রাত্য বসুর আহ্বানে এই সভা হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার।

সভায় উপস্থিত ছিলেন কবি জয় গোস্বামী, সুবোধ সরকার, চিত্রশিল্পি শুভাপ্রসন্ন, যোগেন চৌধুরী, নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, চলচিত্র পরিচালক অরিন্দম শীল প্রমুখ। তবে ব্রাত্য ছাড়া রাজ্য সরকারের আর কোনও প্রতিনিধি এই সভায় যোগ দেননি।

উল্লেখ্য, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি দখলের অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। অভিযুক্তদের তালিকায় রয়েছে অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নামও। তবে অমর্ত্য সেন অভিযোগ অস্বীকার করে বলেন, বিশ্বভারতী কর্তৃপক্ষ আমাকে কিছু না জানিয়ে আমার নাম দখলদারদের তালিকায় তুলেছে। বাঙালি এ অর্থনীতিবিদ প্রয়োজনে আইনি পদক্ষেপ নেবেন বলে জানান।

এ বিষয়ে অমর্ত্য সেন বলেন, বিশ্বভারতীর জায়গায় আমাদের জমি আছে, ঠিক কথা। সেটা দীর্ঘ সময়ের জন্য আমাদের কাছে বন্দোবস্ত দেওয়া হয়েছে। বন্দোবস্তর মেয়াদ এখনো শেষ হয়নি। মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে বন্দোবস্ত না নিলে তখন সেটাকে অবৈধ দখলদারিত্ব বলা যায়। কিন্তু বিশ্ববিদ্যালযের বর্তমান উপাচার্য অবৈধভাবে আমাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

অমর্ত্য সেন বিশ্বভারতীর এরকম তৎপরতার পেছনে রাজনৈতিক ইন্ধন থাকতে পারে বলেও দাবি করেছেন। তার মতে, তিনি সবসময় সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কথা বলেন। হয়তো বিশেষ মহলের ক্ষোভ থেকেই তাকে সরাতে চেষ্টা শুরু হয়েছে।

এর আগে বিশ্বভারতী কর্তৃপক্ষ চিঠি দিয়ে জানিয়েছে, তাদের কিছু জমি অবৈধভাবে কেউ কেউ নিজেদের নামে করে নিয়েছেন। তারা এ বিষয়ে একটি তালিকা প্রস্তুত করে। তালিকায় অন্য অনেকের সঙ্গে রয়েছে নোবেলবিজয়ী এই অর্থনীতিবিদের নামও।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি রেকর্ডে মালিকানার ভুল রেকর্ডিংয়ের কারণে বিশ্ববিদ্যালয়ের জমিকে ব্যক্তিগত নামে করে নেওয়া হয়েছে এবং সেখানে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম চলছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা