কংগ্রেস ভবনে ট্রাম্প সমর্থকদের হামলা
আন্তর্জাতিক

ট্রাম্প সমর্থকদের কংগ্রেস ভবনে হামলা, নারী নিহত 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয় প্রত্যয়ন করতে কংগ্রেসের অধিবেশনের কয়েক ঘণ্টা আগে ওয়াশিংটন শহরে প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থকরা বড় ধরনের বিক্ষোভ সমাবেশ করেছে। এক পর্যায়ে সমাবেশ অগ্নিগর্ভে রূপ নেয়।

ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন টাওয়ার, লিংকন মেমোরিয়াল, পার্ক, লেক ও ক্যাপিটল হিলে জড়ো হতে থাকে ট্রাম্পের হাজারো সমর্থক। যারা ট্রাম্পের সুরে সুর মিলিয়ে নির্বাচন প্রত্যাখান করে এবং মনে প্রাণে বিশ্বাস করে ট্রাম্পই জয়ী হয়েছে। ভোট ডাকাতির মাধ্যমে জো বাইডেনকে জয়ী করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ, ভাঙচুর ও গুলিতে এক নারী নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাম্পের ১৬ সমর্থকদের আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনার পর সন্ধ্যা ৬টা থেকে স্থানীয় সময় শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ওয়াশিংটন ডিসি ও পার্শ্ববর্তী অঙ্গারাজ্য ভার্জিনিয়ায় কারফিউ জারি করা হয়েছে। শহরজুড়ে জাতীয় নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন নজিরবিহীন ঘটনায় ওয়াশিংটন ডিসির ক্যাপিটলের (পার্লামেন্ট) যৌথ অধিবেশন স্থগিত করা হয়েছে। কারণ ট্রাম্পের সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে ক্যাপিটল হিলে থাকা সিনেটর ও আইনপ্রণেতারা অবরুদ্ধ হয়ে পড়েন। এসময় ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও স্পিকার ন্যান্সি পেলোসিও অবরুদ্ধ হয়ে পড়েন।

ট্রাম্পের এমন ঘটনাকে উগ্রবাদী ও সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেন, আমরা যা দেখছি তা হলো অনাচারে লিপ্ত কিছু উগ্রবাদী। এটি ভিন্নমত নয়, এটি ব্যাধি। এটি রাষ্ট্রদ্রোহের শামিল এবং এটি এখই শেষ হতে হবে।

অন্যদিকে ক্যাপিটল হিলে (পার্লামেন্ট) জমায়েত হওয়া হাজারো সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আমি আপনাদের ব্যথা জানি। আমি জানি যে আপনারা আহত হয়েছেন। তবে আপনাদের এখন বাড়ি যেতে হবে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা