আন্তর্জাতিক

এবার জাপানেও করোনার নতুন ধরন

আন্তর্জাতিক ডেস্ক : এবার জাপানেও করোনাভাইরাসের নতুন ধরনের সন্ধান পাওয়া গেছে। ব্রাজিল থেকে আসা ৪ যাত্রীর শরীরে নতুন বৈশিষ্ট্যের করোনার সন্ধান মিলেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে যুক্তরাজ্যের ধরন থেকে এই ধরন আলাদা। এতে করে জাপানে করোনাভাইরাস নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর ডয়েচে ভেলের।

টোকিওর ভাইরোলজি ইন্সটিটিউট করোনাভাইরাসের ওই নতুন স্ট্রেইনটির খোঁজ পেয়েছে বলে রোববার দাবি করেছে।

নতুন এই স্ট্রেইনটি পাওয়া গেছে ব্রাজিলের চার যাত্রীর শরীর থেকে। তারা প্রত্যেকেই ব্রাজিল থেকে টোকিও বিমানবন্দরে পৌঁছে অসুস্থ হয়ে পড়েন। তবে নতুন স্ট্রেইনটির বিষয়ে এখনও বিশদ কিছু জানা যায়নি।

গত কয়েক দিনে ব্রাজিল থেকে একাধিক যাত্রী টোকিওতে এসেছেন। তাদের মধ্যে চারজনকে বিমানবন্দরেই আটকানো হয়। সবারই শরীরে করোনাভাইরাস মিলেছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা