আন্তর্জাতিক

বিশাল ত্রাণ তহবিলের ঘোষণা বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন করোনা-বিধ্বস্ত মার্কিন অর্থনীতির জন্য এক দশমিক নয় ট্রিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজের পরিকল্পনার কথা জানিয়েছেন। ক্ষমতা গ্রহণের এক সপ্তাহ আগেই তিনি মার্কিন নাগরিকদের জন্য এ সুখবর দিলেন।

বিবিসির খবরে বলা হয়েছে, কংগ্রেসে এই প্রণোদনা প্যাকেজ অনুমোদন হলে যুক্তরাষ্ট্রের পরিবারগুলোর জন্য বরাদ্দ থাকছে এক ট্রিলিয়ন ডলার। যেখানে প্রত্যেক মার্কিনিকে সরাসরি দেয়া হবে এক হাজার ৪০০ ডলার করে।

ত্রাণ প্যাকেজের আওতায় করোনা মোকাবিলায় খরচ করা হবে ৪১২ বিলিয়ন ডলার আর ছোট ব্যবসার থাকছে ৪৪০ বিলিয়ন ডলার।

বৃহস্পতিবার রাতে ডেলাওয়ারের নিজ শহর উইলমিংটন থেকে একটি প্রাইমটাইম বক্তৃতায় বাইডেন বলেন, ‘নাগরিকদের দুর্ভোগ আরও গভীর হচ্ছে এবং সঙ্কট সুস্পষ্ট হয়েছে। আমাদের হাতে অপচয় করার মতো সময় নেই।’

তিনি আরও যোগ করেন, ‘জাতির স্বাস্থ্যব্যবস্থা খুবই ঝুঁকির মধ্যে রয়েছে। আমাদের আরও কাজ করতে হবে এবং এখনই কাজ করতে হবে।’

নবনির্বাচিত এই প্রেসিডেন্ট বলেছিলেন, ‘সামনে আরও বাধা আসবে। তবে আমাদের কাজের ব্যাপারে সবাইকে সর্বদা সৎ থাকতে হবে।’

ত্রাণ প্যাকেজের আওতায় বাইডেন আমেরিকানদের টিকা দেয়ার জন্য ২০ বিলিয়ন ডলার খরচ করতে চান। এর মধ্যে রয়েছে গণটিকাদান কেন্দ্র ও প্রত্যন্ত অঞ্চলের জন্য ভ্রাম্যমাণ ইউনিট স্থাপন।

এছাড়া যুক্তরাষ্ট্রে ১৮ মিলিয়নেরও বেশি মানুষ বেকার। ত্রাণ প্যাকেজের আওতায় বেকারদের জন্য সাপ্তাহিক ভাতা ৩০০ ডলার থেকে বাড়িয়ে ৪০০ ডলারে উন্নীত করা হবে। উদ্বাস্তু ও গৃহহারাদের জন্যও সুবিধা রয়েছে এই তহবিলে।

জো বাইডেন জানিয়েছেন, নাগরিকদের জন্য ন্যূনতম মজুরি দ্বিগুণ করে ১৫ ডলারে উন্নীত করা হবে।

উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়ে জয় নিশ্চিত করেন জো বাইডেন। গত ৭ জানুয়ারি মার্কিন কংগ্রেসে জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন দেশটির আইনপ্রণেতারা।

অপরদিকে প্রেসিডেন্ট ট্রাম্প পেয়েছেন ২৩২টি ভোট। তবে ফলাফল নিশ্চিত হওয়ার পরও নিজেকে পরাজিত মানতে নারাজ ছিলেন ট্রাম্প। এমনকি তিনি বাইডেনের জয়ী হওয়ার বিষয়টিও মেনে নিতে পারেননি। তার অভিযোগ, নির্বাচনে ভোট জালিয়াতি করে তাকে হারিয়ে দেয়া হয়েছে। আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন জো বাইডেন। সূত্র : বিবিসি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা