আন্তর্জাতিক

হোয়াটসঅ্যাপকে ভারতীয় সুপ্রিম কোর্টের নোটিশ

আন্তর্জাতিক ডেস্ক : আপনারা ২-৩ ট্রিলিয়ন ডলার এর কোম্পানি হতে পারেন, কিন্তু আমাদের কাছে মানুষের গোপনীয়তা রক্ষা করা অনেক জরুরি। ভারতের সুপ্রিম কোর্টের ৩ সদস্যের বেঞ্চ এই মর্মে একটি নোটিশ পাঠিয়েছে মার্ক জুকারবার্গের কোম্পানি হোয়াটসঅ্যাপকে।

ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের তথ্য ফেসবুককে দেয়ার যে সিদ্ধান্ত কোম্পানিটি নিয়েছে সেই নিয়েই এই নোটিশ। প্রধান বিচারপতি বোবাদে, বিচারপতি বোপান্না এবং রামসুব্রামানিয়ামের একটি বেঞ্চ মনে করছে ফেসবুকের সঙ্গে তথ্য শেয়ার করলে হোয়াটসঅ্যাপ গ্রাহকদের গোপনীয়তা বিপন্ন হবে।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে ৪ সপ্তাহ সময় দেয়া হয়েছে জবাব দেওয়ার জন্যে। সুপ্রিম কোর্টের বেঞ্চ এটাও মনে করেছে যে ইউরোপ, আমেরিকায় যা চলতে পারে ভারতীয় জনগণের ওপর তা চাপিয়ে দেওয়া যায় না। ল অফ দ্য ল্যান্ডকে গুরুত্ব দিতে হবে।

গোপনীয়তা রক্ষা ভারতীয়দের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে যে বিশ্ব জুড়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের যাবতীয় তথ্য তারা ফেসবুকের হাতে তুলে দেবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

১৫ নভেম্বর ‘অভিষেক’ ম্যাচে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো

অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলের মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্ত...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

ক্যানসারের কাছে হেরে গেলেন তরুণ পেসার মেহেদী হাসান হৃদয়

জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর তীব্র আকাঙ্ক্ষা নিয়ে দেশের ঘরোয়া ক্রিকেটে আলো ছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা