আন্তর্জাতিক

ভারতের সঙ্গে সংঘর্ষে চার চীনা সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : লাদাখ সীমান্তে গত জুন মাসে ভারতীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে চার চীনা সেনা কর্মকর্তা প্রাণ হারিয়েছিলেন, অবশেষ স্বীকার করল চীন। ঘটনার প্রায় আট মাস পর গত শুক্রবার এ তথ্য জানিয়েছে চীনারা। নিহত সেনাদের মরণোত্তর পুরস্কারেও ভূষিত করা হয়েছে। খবর রয়টার্সের।

চীনা সেনাবাহিনীর গণমাধ্যম পিএলএ ডেইলি জানিয়েছে, চেন হংজুন, চেন শিয়াংরং, শাও সিয়ুয়ান এবং ওয়াং ঝৌরান নামে ওই চার সেনা কর্মকর্তা শর্ত লঙ্ঘন করে অনুপ্রবেশকারী ‘বিদেশি বাহিনী’র সঙ্গে ‘ভয়ঙ্কর লড়াই’য়ে প্রাণ হারান।

চীনা কমিউনিস্ট পার্টির ট্যাবলয়েড গ্লোবাল টাইমসের খবরে বলা হয়েছে, নিহত সেনা কর্মকর্তা চেন হংজুনকে ‘সীমান্ত রক্ষার নায়ক’ এবং বাকি তিনজনকে ফার্স্ট-ক্লাস মেরিট সম্মাননা দেওয়া হয়েছে। এদিন পুরস্কৃত করা হয়েছে জিনজিয়াং মিলিটারি কমান্ডের রেজিমেন্টাল কমান্ডার কি ফাব্যাওকেও।

প্রায় ৪৫ বছর শান্তিপূর্ণ থাকার পর গত বছরের জুনে হঠাৎ করেই লাদাখ সীমান্ত নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে চীন-ভারতের সম্পর্ক। দুই পক্ষই সীমান্তে সেনা ও সমরাস্ত্র বাড়ায়। একে অপরের বিরুদ্ধে অনুপ্রবেশের পাল্টাপাল্টি অভিযোগ তোলে তারা।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমত, গত ১৫ জুন রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলে বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা শারীরিক সংঘাতে গড়ায়।

এসময় ইট-পাথর নিক্ষেপ এবং লাঠি নিয়ে উভয় পক্ষের সেনারা সংঘর্ষে জড়ান। এতে ভারতের অন্তত ২০ সেনা নিহত ও ৭৬ জন আহত হন।

সংঘর্ষে চীনের কতজন হতাহত হয়েছেন তা নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোতে নানা সময় নানা সূত্রের বরাতে বিভিন্ন সংখ্যা বলা হয়েছে। তবে এ নিয়ে এতদিন মুখ খোলেনি চীন। অবশেষে নিহতদের সম্মান জানানোর মাধ্যমে সেই সংখ্যা নিশ্চিত করল দেশটি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা