আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুকের দোকানে গোলাগুলি, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ অরল্যান্সে একটি বন্দুকের দোকানে গোলাগুলিতে নিহত হয়েছেন ৩ জন। পুলিশের বরাতে গণমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, স্টাফদের সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন এক ক্রেতা। একপর্যায়ে ক্রেতা ও স্টাফদের মধ্যে গুলিবিনিময় হলে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

জেফারসন বন্দুক স্টোরে গোলাগুলির খবর ছড়িয়ে পড়লে ওই এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়। আতঙ্কে অনেকেই দোকান বন্ধ করে দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় নিরাপত্তা বাহিনী।

স্থানীয় পুলিশ আরও জানায়, পাল্টাপাল্টি গোলাগুলিতে দুজন নিরস্ত্র লোকও আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুরো ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা