আন্তর্জাতিক

পুরুষত্ব বাড়াতে ভারতে জনপ্রিয় গাধার মাংস

সান নিউজ ডেস্ক : ভারতে আইন অনুযায়ী অবৈধ হলেও গাধার মাংসের জনপ্রিয়তা বেড়েছে। টাইমস অফ ইন্ডিয়া জানায়, ভারতের অন্ধ্র প্রদেশে বেশ কয়েকটি জেলার মানুষ গাধার মাংস খাচ্ছে। সেখানকার মানুষের ধারণা, এই মাংস খেলে নাকি শক্তি ও পুরুষত্ব বাড়ে।

জানা গেছে, কয়েকটি অপরাধী চক্র যৌথভাবে অন্ধ্র প্রদেশে গাধার মাংসের বেচাকেনা করছে। একটি দল গাধা বধ করে এবং অন্যটি মাংস সংগ্রহের কাজ করে। আরেকটি দল পরে ক্রেতাদের কাছে সে মাংস বিক্রি করার দায়িত্ব নিয়েছে। এতে অন্ধ্র প্রদেশ থেকে ব্যাপকহারে গাধা বিলুপ্তির কারণে রাজস্থান, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং কর্ণাটক থেকেও প্রাণীটি আনা হচ্ছে।

এদিকে, অন্ধ্র প্রদেশে অধিকাংশ স্থানেই গাধার দুধ বছরের পর বছর ধরে জনপ্রিয়। এর মধ্যে নতুন ধারণা থেকে ভারতীয়রা গাধার মাংস খাওয়ার দিকে ঝুঁকছে। তাই সাম্প্রতিক সময়ে প্রাণীটির মাংসের ব্যাপক জনপ্রিয়তাও লক্ষ্য করা যাচ্ছে। এই মাংসের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মূল্য বেড়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা