আন্তর্জাতিক

ওয়াল স্ট্রিটে নিষিদ্ধ হচ্ছে চীনা তেল কোম্পানি

আন্তর্জাতিক ডেস্ক : কয়েক দশক ধরে ওয়াল স্ট্রিটে ব্যবসা করে আসা চীনের একটি বড় তেল কোম্পানিকে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ শুক্রবার তালিকা থেকে বাদ দেয়ার ঘোষণা দিয়েছে। চীনের এই তেল কোম্পানি যুক্তরাষ্ট্র ও চীনের স্নায়ুযুদ্ধের সর্বশেষ বলি হচ্ছে।

জানা যায়, চীনের তৃতীয় সর্ববৃহৎ তেল কোম্পানি সিএনওওসি (সিইও) এবং তাদের সবচেয়ে বড় অফসোর তেল উত্তোলনকারী এই তালিকার বাইরে থাকবে। অর্থাৎ নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তাদের আর কোনও লেনদেন হবে না। তাদের শেয়ারের বেচাকেনা আগামী ৯ই মার্চ থেকে বন্ধ হয়ে যাবে। সূত্র: অনলাইন সিএনএন।

নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ থেকে বলা হয়েছে, তারা নভেম্বরে স্বাক্ষর করা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্দেশ মেনে এটা করছেন।এর ফলে চীনের ওই কোম্পানিতে মার্কিনিদের বিনিয়োগ নিষিদ্ধ করা হয়েছে। মার্কিন সরকারের সন্দেহ চীনের ওই কোম্পানির নিয়ন্ত্রক বা মালিক হতে পারে চীনের সেনাবাহিনী।

এমন শাস্তির মুখোমুখি হওয়া এটা চীনের চতুর্থ কোম্পানি। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ জানুয়ারিতে বলেছে যে, ট্রাম্পের নির্দেশ মেনে চায়না মোবাইল, চায়না টেলিকম এবং চায়না ইউনিকমের শেয়ারের বেচাকেনা বন্ধ করে দেবে। তারপর থেকে তারা ব্যবসা বন্ধ করে দিয়েছে। তবে নিউ ইয়র্কে সিএনওওসি (সিইও) ব্যবসা করে আসছে ২০০১ সাল থেকে।

রোববার তারা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। সতর্ক করেছে যে, তারা হংকং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হতে ফাইল জমা দিচ্ছে। কারণ, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তি থেকে বাদ দেয়ায় কোম্পানির শেয়ার ও আকারে মারাত্মক ক্ষতি হতে পারে। একই সঙ্গে তারা সব বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ওদিকে হংকংয়ে কোম্পানিটির শেয়ারের মূল্য সোমবার শতকরা ১.১ ভাগ পতন হয়েছে।

সিএনওওসি (সিইও)-এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের টার্গেট এটাই প্রথম নয়। ট্রাম্প ক্ষমতায় থেকে বিদায় নেয়ার মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় চীনা এই কোম্পানিকে তালিকাভুক্ত করে, যেসব কোম্পানির সঙ্গে মার্কিনিদের কোনও সরবরাহ অথবা প্রযুক্তিগত সম্পর্ক থাকবে না। ওই সময়কার বাণিজ্যমন্ত্রী উইলবার রোজ এটাকে চীনের সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা বলে অভিহিত করেছিলেন।

তিনি আরও দাবি করেছিলেন, দক্ষিণ চীন সাগরে অন্য দেশগুলোকে তেল ও গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে তারা হয়রানি করছে। তবে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তকে বেইজিং বার বার ক্ষমতার অপব্যবহার বলে অভিহিত করে আসছে। ওদিকে চীনের এই কোম্পানিকে তালিকা থেকে বাদ রাখায় মনে করা হচ্ছে বেইজিংয়ের ওপর নতুন প্রেসিডেন্ট জো বাইডেনও চাপ সৃষ্টি করতে যাচ্ছেন।

গত মাসে তার প্রশাসন ঘোষণা করেছে যে, চীনের বিষয়ে কঠিন ব্যবস্থা নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা