যুক্তরাষ্ট্রে পার্লারে বন্দুকধারীর গুলিতে নিহত ৮
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পার্লারে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আটলান্টায় তিনটি ম্যাসেজ পার্লারে বন্দুকধারীর গুলিতে ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৫ জন। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৬ মার্চ) আটলান্টার ৩টি এশীয় ম্যাসেজ পার্লারে গুলির ঘটনায় অন্তত ৮ জন মারা গেছে।

সূত্র জানিয়েছে, গুলিতে ঘটনাস্থলেই দুইজন, হাসপাতালে নেওয়ার সময় আরও দুই জন মারা যায়।

দেশটির পুলিশ জানিয়েছে, প্রথম গুলি বর্ষণের ঘটনার এক ঘণ্টা পর ঘটনাস্থল থেকে ৩০ মাইল দূরে আরেকটি ম্যাসেজ পার্লারে দ্বিতীয় গুলির ঘটনা ঘটে। আটলান্টা পুলিশ জানায় ডাকাতির খবর টেলিফোনে পাওয়ার পর তারা পিডমন্ট রোডে গোল্ড ম্যাসেজ পার্লারে যেয়ে ৩ জনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা