আন্তর্জাতিক

উত্তাল বিভিন্ন দেশের রাজপথ

আন্তর্জাতিক ডেস্ক : নানা দাবিতে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশের রাজপথ। এর মধ্যে জেরুজালেমে ইসরাইলবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশের চলমান রাজনৈতিক সমস্যা সমাধান ও অর্থনৈতিক উন্নতির দাবিতে বিক্ষোভ হয়েছে লেবাননে। এ ছাড়া বিক্ষোভ হয়েছে স্পেন, আলজেরিয়ায়।

জেরুজালেম : শুক্রবার সকাল থেকেই পূর্ব জেরুজালেমে ইসরাইলবিরোধী বিক্ষোভ শুরু করেন ফিলিস্তিনিরা। বেশ কয়েকটি পরিবারকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে ইসরাইলে আদালতের এমন আদেশের প্রতিবাদে বিক্ষোভে নামে মানুষ। এ সময় নিরাপত্তা বাহিনী বাধা দিলে শুরু হয় সংঘাত। বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায় পুলিশ।

বিক্ষোভকারীরা বলেন, অন্যায়ভাবে তাদেরকে বাড়ি ছাড়তে বলা হয়েছে। একজন প্রতিবেশী হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা এর তীব্র প্রতিবাদ জানায়।

লেবানন : এদিন বিক্ষোভ হয়েছে লেবাননের রাজধানী বৈরুতে। দেশের চলমান সংকট নিরসনে একটি অন্তবর্তীকালীন সরকারের দাবিতে বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ। গত আগস্টে ভয়াবহ বিস্ফোরণের পর থেকেই রাজনৈতিক অস্থিরতা চলছে দেশটিতে। ওই বিস্ফোরণে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়।

আন্দোলনকারীরা জানান, আমরা আমাদের বিক্ষোভ অব্যাহত রাখব। আমরা চাই আমাদের দেশ আবার আগের মতো হোক। সাধারণ নির্বাচন না হওয়া পর্যন্ত অন্য কেউ দায়িত্ব নিক।

স্পেন : এদিকে উবারের বিরুদ্ধে অভিনব বিক্ষোভ করেছে স্পেনের বার্সেলোনার শত শত ট্যাক্সিচালক। রাস্তায় একসঙ্গে ট্যাক্সি নিয়ে বিক্ষোভ করেন তারা। চালকদের দাবি করোনার কারণে এমনিতেই অনেক বিপদে আছেন তারা। এর মধ্যে নতুন করে উবার আসায় যাত্রী পাওয়া কঠিন হবে তাদের জন্য। গত সপ্তাহে শহরটিতে নিজেদের কার্যক্রম শুরু করে মার্কিন কোম্পানিটি।

আলজেরিয়া : সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে আলজেরিয়াতেও। শুক্রবার বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে আলজিয়ার্সে বিক্ষোভে নামে দেশটির সাধারণ মানুষ। যত দিন পর্যন্ত সরকার ক্ষমতা না ছাড়বে তত দিন পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।

মিয়ানমার : বিক্ষোভকারীদের ওপর নারকীয় নৃশংসতার পাশাপাশি এবার সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করতে মরিয়া মিয়ানমারের সামরিক সরকার। একের পর এক সংবাদ সংস্থার লাইসেন্স বাতিল এবং দেশীয় সংবাদর্মীদের গ্রেফতারের ধারাবাহিকতায় দেশটিতে শুক্রবার আটক করা হয়েছে বিবিসির এক সংবাদিককে। এর মধ্যেই জান্তাবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে নতুন করো আরো ৮ জন নিহত হয়েছেন। দেশটিতে চলমান বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ২৩৩ জনে দাঁড়িয়েছে। আর পর্যন্ত ৪০ সাংবাদিককে আটক করা হয়েছে। সূত্র এএফপি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা