আন্তর্জাতিক

যৌন হয়রানি করলেন সহকর্মী, পদত্যাগ করলেন বিমান বাহিনীর প্রধান

দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর প্রধান লি সিয়ং-ইয়ং পদত্যাগ করেছেন। যৌন নিপীড়নের শিকার নারীর আত্মহত্যার ঘটনায় ক্ষমা চেয়ে শুক্রবার (৪ জুন) পদত্যাগ করেন তিনি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত মার্চে দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর এক নারী মাস্টার সার্জেন্টকে একই পদমর্যাদার পুরুষ সহকর্মী যৌন নিপীড়ন করেছেন। সুষ্ঠু বিচার না পেয়ে আত্মহত্যা করেছেন তিনি। অভিযুক্ত বিমান বাহিনীর মাস্টার সার্জেন্টকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রেসিডেন্ট মুন জে-ইন তাৎক্ষণিকভাবে এ পদত্যাগপত্র গ্রহণ করেছেন। লি সিয়ং-ইয়ংকে গত সেপ্টেস্বরে বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

লি সিয়ং-ইয়ং এক বিবৃতিতে বলেন, আমি জনগণের কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। নিহত নারী ও তার পরিবারের প্রতি গভীর শোক জানাচ্ছি। পদত্যাগের মাধ্যমে এ ঘটনায় নিজের দায়বদ্ধতা স্বীকারে নিচ্ছি।

নিহত নারীর পরিবার বলেছে, তিনি মানসিক যন্ত্রণায় ভুগছিলেন ও ক্রমাগত বুলিংয়ের শিকার হয়েছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা